Ezekiel 16:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তোমার বিরুদ্ধে জনসমাজ আনবে, পাথর ছুঁড়ে তোমাকে হত্যা করবে ও নিজ নিজ তলোয়ার দ্বারা বিদ্ধ করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার বিরুদ্ধে একদল লোককে উত্তেজিত করবে, যারা তোমাকে পাথর মারবে এবং তরোয়াল দিয়ে তোমাকে টুকরো টুকরো করে কাটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা তোমার বিরুদ্ধে সমাজ আনিবে, প্রস্তরাঘাতে তোমাকে বধ করিবে, ও আপন আপন খড়্‌গ দ্বারা বিদ্ধ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা তোমার বিরুদ্ধে সমাজ আনিবে, প্রস্তরাঘাতে তোমাকে বধ করিবে, ও আপন আপন খড়্‌গ দ্বারা বিদ্ধ করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমার বিরুদ্ধে একদল লোককে উত্তেজিত করবে; তারা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে এবং তাদের তলোয়ার দিয়ে তোমাকে টুকরা টুকরা করে কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমার বিরুদ্ধে একদল লোককে উত্তেজিত করবে; তারা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করবে এবং তাদের তলোয়ার দিয়ে তোমাকে টুকরা টুকরা করে কাটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জনতাকে উত্তেজিত করবে তোমায় পাথর ছুঁড়ে মারার জন্য। অস্ত্রাঘাতে তারা তোমায় টুকরো টুকরো করে কেটে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা জনতার ভিড় জড়ো করে পাথর ছুঁড়ে তোমায় মেরে ফেলবে| তারপর তাদের তরবারি দ্বারা তোমাকে টুকরো টুকরো করে কাটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার বিরুদ্ধে জনসাধারণকে আনবে, তোমাকে পাথর মারবে ও তারা তাদের তরোয়ালের দ্বারা তোমাকে বিচ্ছিন্ন করবে।