Ezekiel 16:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার প্রতি আমার ক্রোধ চরিতার্থ করে শান্ত হব, তাতে তোমার উপর থেকে আমার অন্তর্জ্বালা যাবে, আমি ক্ষান্ত হব, আর অসন্তুষ্ট হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তোমার উপর আমার ক্রোধ ও অন্তরের জ্বালা থেমে যাবে; আমি শান্ত হব, আর অসন্তুষ্ট হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার প্রতি আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব, তাহাতে তোমার উপর হইতে আমার অন্তর্জ্বালা যাইবে, আমি ক্ষান্ত হইব, আর অসন্তুষ্ট হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার প্রতি আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব, তাহাতে তোমার উপর হইতে আমার অন্তর্জ্বালা যাইবে, আমি ক্ষান্ত হইব, আর অসন্তুষ্ট হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তোমার উপর আমার ক্রোধ ও অন্তরের জ্বালা থেমে যাবে। আমি শান্ত হব, আর অসন্তুষ্ট হব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তোমার উপর আমার রাগ ও দিলের জ্বালা থেমে যাবে। আমি শান্ত হব, আর রাগ করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপরই আমার ক্রোধ প্রশমিত হবে। আমি সেইদিন হব শান্ত। আর আমি ক্রুদ্ধ হব না, ঈর্ষান্বিত হব না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমার রোধ ও ঈর্ষা নিবৃত্ত করব| আমি শান্ত হব| আর রোধ করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি আপনার বিরুদ্ধে আমার রাগ শান্ত করব, তাতে তোমার ওপর থেকে আমার রাগ যাবে, কারণ আমি সন্তুষ্ট হব এবং রাগ করব না।