Ezekiel 16:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার মায়ের কন্যা, সেও তার স্বামীকে ও সন্তানদেরকে ঘৃণা করতো; এবং তুমি নিজের বোনদের বোন, তারাও নিজ নিজ স্বামী ও সন্তানদেরকে ঘৃণা করতো; তোমাদের মা হিত্তীয়া ও তোমাদের পিতা আমোরীয় ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার মায়ের উপযুক্ত মেয়ে, যে তার স্বামী ও ছেলেমেয়েদের ঘৃণা করত; এবং তুমি তোমার বোনদের উপযুক্ত বোন, যারা তাদের স্বামী ও সন্তানদের ঘৃণা করত। তোমার মা হিত্তীয়া আর বাবা ইমোরীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি নিজ মাতার কন্যা, সেও আপন স্বামীকে ও সন্তানগণকে ঘৃণা করিত; এবং তুমি নিজ ভগিনীদের ভগিনী, তাহারাও আপন আপন স্বামী ও সন্তানগণকে ঘৃণা করিত; তোমাদের মাতা হিত্তীয়া ও তোমাদের পিতা ইমোরীয় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি নিজ মাতার কন্যা, সেও আপন স্বামীকে ও সন্তানগণকে ঘৃণা করিত; এবং তুমি নিজ ভগিনীদের ভগিনী, তাহারাও আপন আপন স্বামী ও সন্তানগণকে ঘৃণা করিত; তোমাদের মাতা হিত্তীয়া ও তোমাদের পিতা ইমোরীয় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তোমার মায়ের উপযুক্ত মেয়ে, তোমার মা তার স্বামী ও ছেলেমেয়েদের ঘৃণা করত; তুমি তোমার বোনদের উপযুক্ত বোন, সেই বোনেরা তাদের স্বামী ও ছেলেমেয়েদের ঘৃণা করত। তোমাদের মা হল হিত্তীয়া আর বাবা ইমোরীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তোমার মায়ের উপযুক্ত মেয়ে, তোমার মা তার স্বামী ও ছেলেমেয়েদের ঘৃণা করত; তুমি তোমার বোনদের উপযুক্ত বোন, সেই বোনেরা তাদের স্বামী ও ছেলেমেয়েদের ঘৃণা করত। তোমাদের মা হল হিট্টীয়া আর পিতা আমোরীয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সত্যিই তোমার মায়েরই উপযুক্ত মেয়ে। সে তার স্বামী-সন্তানদের দেখতে পারত না। তোমার বোনেরাও তাদের স্বামী-সন্তানদের দেখতে পারে না। তুমিও তাদের চেয়ে কিছু কম নও। তাদেরই বোন তো তুমি! কত আর ভাল হবে! তোমাদের মা হিত্তিয় আর বাবা অমরীয় ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার মায়ের মেয়ে| তুমি তোমার স্বামী এবং সন্তানদের জন্য কোন চিন্তা করো না| তুমি তোমার বোনের মতোই| তোমরা দুজনেই তোমাদের স্বামী ও সন্তানদের ঘৃণা করতে| তোমরা তোমাদের মা বাবার মতোই| তোমার মা ছিলেন একজন হিত্তীয়া আর বাবা ছিলেন একজন ইমোরীয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার মায়ের মেয়ে, যে নিজের স্বামীকে ও সন্তানদের ঘৃণা করত এবং তুমি তোমার বোনদের বোন, যারা নিজেদের স্বামী ও সন্তানদের ঘৃণা করত; তোমাদের মা হিত্তীয়া ও তোমাদের বাবা ইমোরীয় ছিল।