Ezekiel 16:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বড় বোন সামেরিয়া, সে তার কন্যাদের সঙ্গে তোমার বামদিকে বাস করে; এবং তোমার ছোট বোন সাদুম, সে তার কন্যাদের সঙ্গে তোমার ডানদিকে বাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দিদি শমরিয়া, যে তার মেয়েদের নিয়ে তোমার উত্তর দিকে বাস করে; আর তোমার বোন, যে তার মেয়েদের নিয়ে তোমার দক্ষিণে বাস করে, সে সদোম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বড় ভগিনী শমরিয়া, সে আপন কন্যাগণের সহিত তোমার বামদিকে বসতি করে; এবং তোমার ছোট ভগিনী সদোম, সে আপন কন্যাগণের সহিত তোমার দক্ষিণে বসতি করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বড় ভগিনী শমরিয়া, সে আপন কন্যাগণের সহিত তোমার বামদিকে বসতি করে; এবং তোমার ছোট ভগিনী সদোম, সে আপন কন্যাগণের সহিত তোমার দক্ষিণে বসতি করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বড় বোন শমরিয়া; তার মেয়েদের নিয়ে সে তোমার উত্তর দিকে বাস করে। তোমার ছোট বোন হল সদোম; সে তার মেয়েদের নিয়ে তোমার দক্ষিণে বাস করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বড় বোন সামেরিয়া; তার মেয়েদের নিয়ে সে তোমার উত্তর দিকে বাস করে। তোমার ছোট বোন হল সাদুম; সে তার মেয়েদের নিয়ে তোমার দক্ষিণে বাস করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বড়দিদি শমরিয়া তার মেয়েদের নিয়ে তোমার উত্তর দিকে থাকত। দক্ষিণে তোমার ছোট বোন সদোমও থাকত তার মেয়েদের নিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার বড় বোন শমরিয়া তার কন্যাদের নিয়ে তোমার উত্তর দিকে থাকত| আর তোমার ছোট বোন সদোম তার কন্যাদের নিয়ে তোমার দক্ষিণে থাকত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বড় বোন শমরিয়া, সে নিজের মেয়েদের সঙ্গে তোমার উত্তর দিকে বাস করে এবং তোমার ছোট বোন সদোম, সে নিজের মেয়েদের সঙ্গে তোমার দক্ষিণ দিকে বাস করে।