Ezekiel 16:53 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের বন্দীদশা, সাদুম ও তার কন্যাদের বন্দীদশা এবং সামেরিয়া ও তার কন্যাদের বন্দীদশা ফিরাব এবং তাদের মধ্যে তোমার বন্দীদের বন্দীদশা ফিরাব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যাহোক, আমি সদোম ও তার মেয়েদের, শমরিয়া ও তার মেয়েদের এবং তাদের সঙ্গে তোমারও অবস্থা ফিরাব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের বন্দি-দশা, সদোম ও তাহার কন্যাদের বন্দি-দশা, এবং শমরিয়া ও তাহার কন্যাদের বন্দি-দশা ফিরাইব, এবং তাহাদের মধ্যে তোমার বন্দিদের বন্দি-দশা ফিরাইব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের বন্দিদশা, সদোম ও তাহার কন্যাদের বন্দিদশা, এবং শমরিয়া ও তাহার কন্যাদের বন্দিদশা ফিরাইব, এবং তাহাদের মধ্যে তোমার বন্দিদের বন্দিদশা ফিরাইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যাহোক, আমি সদোম ও তার মেয়েদের, শমরিয়া ও তার মেয়েদের এবং তাদের সংগে সংগে তোমারও অবস্থা ফিরাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যাহোক, আমি সাদুম ও তার মেয়েদের, সামেরিয়া ও তার মেয়েদের এবং তাদের সংগে সংগে তোমারও অবস্থা ফিরাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর জেরুশালেমকে বললেন, কন্যাসহ সদোম ও শমরিয়াকে আমি আবার সমৃদ্ধিশালী করব। অবশ্য তোমাকেও পুনরুদ্ধার করে তোমার শ্রীবৃদ্ধি আমি করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছিলেন, “আমি সদোম ও তার চারপাশের শহর ধ্বংস করেছিলাম| আর তার পাশের শমরিয়াও ধ্বংস করেছিলাম| আর জেরুশালেম আমি তোমায় ধ্বংস করব| কিন্তু ঐ শহরগুলি আবার নির্মাণ করব| আর জেরুশালেম তোমাকেও আমি আবার নির্মাণ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তাদের বন্দিত্ব, সদোম ও তার মেয়েদের বন্দিত্ব এবং শমরিয়া ও তার মেয়েদের বন্দিত্ব ফেরাব এবং তাদের মধ্যে তোমার বন্দিদের ফেরাব;