Ezekiel 16:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তুমি তোমার বোনদের সান্ত্বনার কারণ হয়ে, যা যা করেছ, সেসব কাজের জন্য নিজের অপমান বহন করতে ও অপমানিত হতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তুমি তোমার অপমান বহন করো এবং তাদের সান্ত্বনা দিতে যা করেছ তার জন্য লজ্জিত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তুমি আপন ভগিনীদের সান্ত্বনার কারণ হইয়া, যাহা যাহা করিয়াছ, সেই সকল ক্রিয়া প্রযুক্ত নিজ অপমান বহন করিতে ও অপমানিত হইতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তুমি আপন ভগিনীদের সান্ত্বনার কারণ হইয়া, যাহা যাহা করিয়াছ, সেই সকল ক্রিয়া প্রযুক্ত নিজ অপমান বহন করিতে ও অপমানিত হইতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে তুমি অসম্মান বোধ করবে এবং তোমার যে সব খারাপ কাজের জন্য তারা নিজেদের ভাল বলে মনে করেছে তার জন্য তুমি লজ্জিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে তুমি অসম্মান বোধ করবে এবং তোমার যে সব খারাপ কাজের জন্য তারা নিজেদের ভাল বলে মনে করেছে তার জন্য তুমি লজ্জিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন নিজের অবস্থা দেখে তুমি নিজেই লজ্জিত হবে। তোমার এই অমর্যাদা তোমার বোনদের দেখিয়ে দেবে যে তারা কত ভাল আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমায় সান্তনা দেব| তখন তুমি তোমার করা ভয়ানক কাজগুলো মনে করবে আর লজ্জিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইগুলির জন্য তুমি লজ্জিতবোধ করবে; তুমি অপদস্থ হবে কারণ যা কিছু করেছ তার জন্য এবং এই ভাবে তুমি তাদেরকে সান্ত্বনা দেবে।