Ezekiel 16:55 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বোনেরা, সাদুম ও তার কন্যারা, আগের অবস্থা ফিরে পাবে এবং সামেরিয়া ও তার কন্যারা আগের অবস্থা ফিরে পাবে এবং তুমি ও তোমার কন্যারা আগের অবস্থা ফিরে পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমার বোনেরা, সদোম তার মেয়েদের ও শমরিয়া তার মেয়েদের সঙ্গে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে; এবং তুমি তোমার মেয়েদের নিয়ে আগের অবস্থায় ফিরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ভগিনীরা, সদোম ও তাহার কন্যাগণ, পূর্ব্বদশা প্রাপ্ত হইবে, এবং শমরিয়া ও তাহার কন্যাগণ পূর্ব্বদশা প্রাপ্ত হইবে, এবং তুমি ও তোমার কন্যাগণ পূর্ব্বদশা প্রাপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ভগিনীরা, সদোম ও তাহার কন্যাগণ, পূর্বদশা প্রাপ্ত হইবে, এবং শমরিয়া ও তাহার কন্যাগণ পূর্বদশা প্রাপ্ত হইবে, এবং তুমি ও তোমার কন্যাগণ পূর্বদশা প্রাপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বোনেরা তাদের মেয়েদের নিয়ে আগে যেমন ছিল তেমনই হবে; আর তুমি ও তোমার মেয়েরা আগে যেমন ছিলে তেমনই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বোনেরা তাদের মেয়েদের নিয়ে আগে যেমন ছিল তেমনই হবে; আর তুমি ও তোমার মেয়েরা আগে যেমন ছিলে তেমনই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আবার সমৃদ্ধিশালী হয়ে উঠবে এবং তুমিও মেয়েদের নিয়ে ফিরে পাবে পূর্বের অবস্থা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমাকে ও তোমার বোনকে আবার নতুন ভাবে গড়া হবে| সদোম ও তার চারপাশের শহরগুলিকে এবং শমরিয়া ও তার চারপাশের শহরগুলিকে এবং তোমাকে ও তোমার চারপাশের শহরগুলিকে আবার গড়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার বোন সদোম ও তার মেয়েরা, আগের অবস্থা পাবে এবং শমরিয়া ও তার মেয়েরা আগের অবস্থা পাবে এবং তুমি ও তোমার মেয়েরা আগের অবস্থা পাবে।