Ezekiel 16:56 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার অহঙ্কারের সময়ে তুমি তোমার বোন সাদুমের নাম মুখে আনতে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার অহংকারের দিনে তুমি তোমার বোন সদোমের নাম মুখে আনতে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার অহঙ্কারের সময়ে তুমি আপন ভগিনী সদোমের নাম মুখে আনিতে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার অহঙ্কারের সময়ে তুমি আপন ভগিনী সদোমের নাম মুখে আনিতে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অহংকারের দিনে তুমি তোমার বোন সদোমকে ঠাট্টা-বিদ্রূপ করতে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অহংকারের দিনে তুমি তোমার বোন সাদুমকে ঠাট্টা-বিদ্রূপ করতে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন তুমি অহঙ্কারে মত্ত ছিলে, সেদিন সদোমকে কী উপহাসই না তুমি করেছ। তখন অবশ্য তোমার কুকীর্তিগুলি প্রকাশ পায় নি। এখন তোমার অবস্থা তাদেরই মত। যারা তোমায় ঘৃণা করে—সেই ইদোমী, ফিলিস্তিনী ও তোমার প্রতিবেশীদের কাছে আজ তুমি উপহাসের পাত্রী হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছেন, “অতীতে তুমি গর্বিতমনা ছিলে ও তোমার বোন সদোমকে নিয়ে ঠাট্টা করতে কিন্তু তুমি আর তা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার অহঙ্কারের দিনের তুমি নিজের বোন সদোমের নাম মুখে আনতে না;