Ezekiel 16:57 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমার নাফরমানী প্রকাশ পায় নি; যেমন এই সময়ে অরামের কন্যারা ও তার চারদিকের নিবাসিনী সকলে, ফিলিস্তিনীদের কন্যারা, তোমাকে টিটকারি দিচ্ছে; এরা চারদিকে তোমাকে তুচ্ছ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তোমার দুষ্টতা প্রকাশ পায়নি। তবুও অরামের মেয়েরা ও তার প্রতিবেশীরা, ফিলিস্তিনীদের মেয়েরা তোমাকে অবজ্ঞা করে—তোমার চারিদিকে যারা আছে তারা তোমাকে ঘৃণা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমার দুষ্টতা প্রকাশ পায় নাই; যেমন এই সময়ে অরামের কন্যারা ও তাহার চারিদিকের নিবাসিনী সকলে, পলেষ্টীয়দের কন্যারা, তোমাকে টিটকারি দিতেছে; ইহারা চারিদিকে তোমাকে তুচ্ছ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমার দুষ্টতা প্রকাশ পায় নাই; যেমন এই সময়ে অরামের কন্যারা ও তাহার চারিদিকের নিবাসিনী সকলে, পলেষ্টীয়দের কন্যারা, তোমাকে টিট্‌কারি দিতেছে; ইহারা চারিদিকে তোমাকে তুচ্ছ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমার দুষ্টতা প্রকাশ পায় নি। এখন অরামের মেয়েরা ও তার প্রতিবেশীরা, পলেষ্টীয়দের মেয়েরা, অর্থাৎ তোমার চারপাশের যারা তোমাকে ঘৃণা করে তারা সবাই তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমার দুষ্টতা প্রকাশ পায় নি। এখন সিরিয়ার মেয়েরা ও তার প্রতিবেশীরা, ফিলিস্তিনীদের মেয়েরা, অর্থাৎ তোমার চারপাশের যারা তোমাকে ঘৃণা করে তারা সবাই তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্তি পাবার আগে তুমি তা করেছিলে, তোমার প্রতিবেশীরা তোমাকে নিয়ে মজা করার আগে করেছিল| ইদোম ও পলেষ্টীয়ের কন্যারা, যারা তোমাকে ঘৃণা করে, তারা এখন তোমাকে নিয়ে ঠাট্টা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমার দুষ্টতা প্রকাশ পায়নি; যেমন এই দিনের অরামের মেয়েরা ও তার চারিদিকের নিবাসিনী সবাই, পলেষ্টীয়দের মেয়েরা, তোমাকে অবজ্ঞা করছে এরা চারিদিকে তোমাকে তুচ্ছ করে।