Ezekiel 16:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার কাছ দিয়ে যাবার সময় তোমাকে তোমার রক্তের মধ্যে ছট্ফট্ করতে দেখলাম এবং তোমাকে বললাম, ‘তুমি নিজের রক্তে লিপ্তা হলেও জীবিত হও,’ হ্যাঁ, তোমাকে বললাম, ‘তুমি নিজের রক্তে লিপ্তা হলেও জীবিত হও।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আর আমি কাছ দিয়ে যাবার সময় তোমাকে তোমার রক্তের মধ্যে শুয়ে ছটফট করতে দেখলাম এবং আমি তোমাকে বললাম, “জীবিত হও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমাকে তোমার রক্তমধ্যে ছট্ফট্ করিতে দেখিলাম, এবং তোমাকে কহিলাম, ‘তুমি নিজ রক্তে লিপ্তা হইলেও জীবিতা হও,’ হাঁ, তোমাকে কহিলাম, ‘তুমি নিজ রক্তে লিপ্তা হইলেও জীবিতা হও’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমাকে তোমার রক্তমধ্যে ছট্ফট্ করিতে দেখিলাম, এবং তোমাকে কহিলাম, ‘তুমি নিজ রক্তে লিপ্তা হইলেও জীবিতা হও,’ হাঁ, তোমাকে কহিলাম, ‘তুমি নিজ রক্তে লিপ্তা হইলেও জীবিতা হও’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি তোমার কাছ দিয়ে যাবার সময় তোমাকে তোমার রক্তের মধ্যে শুয়ে ছট্ফট করতে দেখলাম। তখন আমি তোমাকে আদেশ দিলাম যেন তুমি তোমার রক্তের মধ্যেই বেঁচে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি তোমার কাছ দিয়ে যাবার সময় তোমাকে তোমার রক্তের মধ্যে শুয়ে ছট্ফট করতে দেখলাম। তখন আমি তোমাকে হুকুম দিলাম যেন তুমি তোমার রক্তের মধ্যেই বেঁচে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান দিয়ে যাবার সময় আমি দেখি, তুমি নিজেরই রক্তে মাখামাখি হয়ে হাত-পা ছুঁড়ছ। আমি কিন্তু তোমায় মরতে দিলাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তখন আমি (ঈশ্বর) সেখান দিয়ে যাচ্ছিলাম| আমি তোমায় রক্তের মধ্যে ছটফট করতে দেখলাম| তুমি রক্তে ঢাকা ছিলে কিন্তু আমি বললাম, “বাঁচ!” হ্যাঁ, তুমি রক্তে ঢাকা ছিলে কিন্তু আমি বললাম, “বাঁচ!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমার কাছ দিয়ে গেলাম, আমি দেখলাম তুমি তোমার রক্তের মধ্যে মোচড় খাচ্ছ; তাই আমি তোমার রক্তে বললাম, ‘জীবিত!’