Ezekiel 16:60 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমার যৌবনকালে তোমার সঙ্গে আমার যে নিয়ম ছিল, তা আমি স্মরণ করবো এবং তোমার পক্ষে চিরস্থায়ী একটি নিয়ম স্থির করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তোমার যৌবনকালে তোমার সঙ্গে আমার যে বিধান ছিল, তা আমি মনে করব এবং তোমার জন্য একটি চিরস্থায়ী বিধান স্থাপন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমার যৌবনকালে তোমার সহিত আমার যে নিয়ম ছিল, তাহা আমি স্মরণ করিব, এবং তোমার পক্ষে চিরস্থায়ী এক নিয়ম স্থির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমার যৌবনকালে তোমার সহিত আমার যে নিয়ম ছিল, তাহা আমি স্মরণ করিব, এবং তোমার পক্ষে চিরস্থায়ী এক নিয়ম স্থির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তোমার অল্প বয়সে তোমার জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা আমি মনে করব এবং তোমার জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তোমার অল্প বয়সে তোমার জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা আমি মনে করব এবং তোমার জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমার যৌবনে আমি যে চুক্তির বন্ধনে তোমার সঙ্গে আবদ্ধ হয়েছিলাম, সেই চুক্তির মর্যাদা আমি রক্ষা করব। তোমার সঙ্গে এমন একটি চুক্তি সম্পাদন করব যা হবে চিরকালের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমার যৌবনের সময় যে চুক্তি হয়েছিল তা আমি স্মরণে রেখেছি| তোমার সঙ্গে আমি এক চিরকালীন চুক্তি করেছিলাম!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার যৌবনকালে তোমার সঙ্গে আমার যে নিয়ম ছিল, তা আমি মনে করব এবং তোমার পক্ষে চিরস্থায়ী এক নিয়ম স্থাপিত করব।