Ezekiel 16:61 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি তোমার আচার ব্যবহার স্মরণ করে লজ্জিতা হবে, যখন নিজের বোনদের, নিজের বড় ও ছোট বোনদের গ্রহণ করবে; আর আমি তাদেরকে কন্যাদের মত তোমাকে দেব, কিন্তু তোমার নিয়ম অনুসারে নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তুমি নিজের আচার-ব্যবহার স্মরণ করে লজ্জিতা হবে, যখন তুমি তোমার বোনদের, বড়ো ও ছোটো, তাদের তুমি গ্রহণ করবে। তোমার মেয়ে হিসেবে আমি তাদেরকে তোমাকে দেব, যদিও তারা তোমার সঙ্গে আমার বিধানের মধ্যে নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি আপন আচার ব্যবহার স্মরণ করিয়া লজ্জিতা হইবে, যখন আপনার ভগিনীদিগকে, আপনার বড় ও ছোট ভগিনীদিগকে, গ্রহণ করিবে; আর আমি তাহাদিগকে কন্যাদের ন্যায় তোমাকে দিব, কিন্তু তোমার নিয়মক্রমে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি আপন আচার ব্যবহার স্মরণ করিয়া লজ্জিতা হইবে, যখন আপনার ভগিনীদিগকে, আপনার বড় ও ছোট ভগিনীদিগকে, গ্রহণ করিবে; আর আমি তাহাদিগকে কন্যাদের ন্যায় তোমাকে দিব, কিন্তু তোমার নিয়মক্রমে নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার মেয়ে হিসাবে তোমার বড় ও ছোট বোনদের তোমাকে দেব আর তুমি তাদের গ্রহণ করবে, যদিও তারা আমার ব্যবস্থার মধ্যে নেই। তখন তুমি তোমার চালচলনের কথা মনে করে লজ্জিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার মেয়ে হিসাবে তোমার বড় ও ছোট বোনদের তোমাকে দেব আর তুমি তাদের গ্রহণ করবে, যদিও তারা আমার ব্যবস্থার মধ্যে নেই। তখন তুমি তোমার চালচলনের কথা মনে করে লজ্জিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন তুমি তোমার দিদি ও বোনকে নিজের কাছে ফিরে পাবে, তখন তোমার আচার-ব্যবহারের কথা স্মরণ করে লজ্জিত হবে। আমি তোমাকে তাদের জননীর স্থানে বসাব। তারা হবে তোমার কন্যাস্বরূপ। যদিও এটি আমার চুক্তির শর্ত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার বোনদের, ছোট ও বড় উভয়কেই তোমার কাছে আনব এবং তাদের তোমার কন্যা করব| এটা চুক্তিতে ছিল না কিন্তু আমি এটা তোমার জন্য করব| তখন তুমি তোমার ভয়ঙ্কর কাজগুলি স্মরণ করবে আর লজ্জিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি নিজের আচার ব্যবহার মনে করে লজ্জিতা হবে, যখন নিজের বোনদেরকে, নিজের বড় ও ছোট বোনদেরকে গ্রহণ করবে; আর আমি তাদেরকে মেয়েদের মতো তোমাকে দেব, কিন্তু তোমার নিয়মের কারণে নয়।