Ezekiel 16:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে ক্ষেতের চারার মত অনেক বড় করে তুললাম, তাতে তুমি বৃদ্ধি পেয়ে বড় হয়ে উঠলে, খুব সুন্দরী হয়ে উঠলে, তোমার স্তনযুগল সুগঠিত ও চুল দীর্ঘ হল; কিন্তু তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে ক্ষেত্রের চারার মতো বড়ো করে তুললাম। তুমি বৃদ্ধি পেয়ে বড়ো হয়ে উঠে সব থেকে সুন্দর রত্ন হলে। তোমার বুক গড়ে উঠল, লোম গজাল, কিন্তু তুমি উলঙ্গিনী ও কাপড় ছাড়াই ছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে ক্ষেত্রস্থ উদ্ভিজ্জের ন্যায় অতিশয় বাড়াইলাম, তাহাতে তুমি বৃদ্ধি পাইয়া বড় হইয়া উঠিলে, পরম শোভা প্রাপ্ত হইলে, তোমার স্তনযুগল পীন ও কেশ দীর্ঘ হইল; কিন্তু তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে ক্ষেত্রস্থ উদ্ভিজ্জের ন্যায় অতিশয় বাড়াইলাম, তাহাতে তুমি বৃদ্ধি পাইয়া বড় হইয়া উঠিলে, পরম শোভা প্রাপ্ত হইলে, তোমার স্তনযুগল পীন ও কেশ দীর্ঘ হইল; কিন্তু তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে ক্ষেতের চারার মত বড় করে তুললাম। তুমি বেড়ে উঠে কিশোরী হলে, তোমার বুক গড়ে উঠল, লোম গজাল, কিন্তু তুমি উলংগিনী ও কাপড় ছাড়াই ছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে ক্ষেতের চারার মত বড় করে তুললাম। তুমি বেড়ে উঠে কিশোরী হলে, তোমার বুক গড়ে উঠল, লোম গজাল, কিন্তু তুমি উলংগিনী ও কাপড় ছাড়াই ছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুস্থ সবল চারা গাছের মত আমি তোমায় বড় করে তুললাম। তুমি দীর্ঘকায়া, শক্তিময়ী উদ্ভিন্ন যৌবনা তরুণী হয়ে উঠলে। তুমি হলে পীনপয়োধরা, দীঘল হল তোমার কেশদাম কিন্তু তুমি ছিলে বিবসনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে মাঠের গাছের মত বেড়ে উঠতে সাহায্য করলাম| তুমি বাড়লে, বেড়ে উঠে একজন যুবতী হলে: তোমার মাসিক হতে লাগল, স্তন দুটি বেড়ে উঠল, চুল বড় হল| কেউ তোমার প্রতি স্নেহভরে তাকিয়ে তোমার প্রতি মায়া করে তোমার কোন যত্ন নেয়নি| কিন্তু তবুও তুমি উলঙ্গ ও ব্বিস্ত্রা ছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে ক্ষেতের উদ্ভিদের মতো, অনেক বাড়ালাম, তাতে তুমি বৃদ্ধি পেয়ে বড় হয়ে উঠলে, অলংকার হলে, তোমার স্তনযুগল মজবুত ও চুল ঘন হল; কিন্তু তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে।