Ezekiel 16:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি তোমার কাছ দিয়ে যাবার সময় তোমার প্রতি দৃষ্টিপাত করলাম, দেখ, তোমার সময় প্রেমের সময়, এজন্য আমি তোমার উপরে আমার কাপড় মেলে দিয়ে তোমার উলঙ্গতা ঢেকে দিলাম; এবং আমি শপথ করে তোমার সঙ্গে নিয়ম স্থির করলাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন, তাতে তুমি আমার হলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পরে আমি তোমার পাশ দিয়ে যাবার সময় তোমার দিকে তাকিয়ে দেখলাম যে তোমার এখন প্রেম করবার সময় হয়েছে। আমি আমার পোশাকের কোনা তোমার উপরে ছড়িয়ে দিলাম ও তোমার উলঙ্গ শরীর ঢাকলাম। আমি শপথ করে তোমার সঙ্গে নিয়ম স্থির করলাম, আর তুমি আমার হলে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমার প্রতি দৃষ্টিপাত করিলাম, দেখ, তোমার সময় প্রেমের সময়, এই জন্য আমি তোমার উপরে আপন বস্ত্র বিস্তার করিয়া তোমার উলঙ্গতা আচ্ছাদন করিলাম; এবং আমি শপথ করিয়া তোমার সহিত নিয়ম স্থির করিলাম, ইহা প্রভু সদাপ্রভু কহেন, তাহাতে তুমি আমার হইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমার প্রতি দৃষ্টিপাত করিলাম, দেখ, তোমার সময় প্রেমের সময়, এই জন্য আমি তোমার উপরে আপন বস্ত্র বিস্তার করিয়া তোমার উলঙ্গতা আচ্ছাদন করিলাম; এবং আমি শপথ করিয়া তোমার সহিত নিয়ম স্থির করিলাম, ইহা প্রভু সদাপ্রভু কহেন, তাহাতে তুমি আমার হইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘পরে আমি তোমার পাশ দিয়ে যাবার সময় তোমার দিকে তাকিয়ে দেখলাম যে, তোমার এখন প্রেম করবার সময় হয়েছে; সেইজন্য আমার পোশাকের অংশ আমি তোমার উপরে বিছিয়ে তোমার উলংগতা ঢেকে দিলাম। আমি তোমার কাছে শপথ করে তোমার সংগে বিয়ের চুক্তি করলাম, আর তাতে তুমি আমার হলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘পরে আমি তোমার পাশ দিয়ে যাবার সময় তোমার দিকে তাকিয়ে দেখলাম যে, তোমার এখন প্রেম করবার সময় হয়েছে; সেইজন্য আমার পোশাকের অংশ আমি তোমার উপরে বিছিয়ে তোমার উলংগতা ঢেকে দিলাম। আমি তোমার কাছে কসম খেয়ে তোমার সংগে বিয়ের চুক্তি করলাম, আর তাতে তুমি আমার হলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর একদিন আমি আবার সেখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম, তুমি বিবাহযোগ্যা হয়েছ। আমি আমার বসনে আবৃত করলাম তোমার বিবসনা দেহ বল্লরী। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। পরিণয়-ডোরে আবদ্ধ হলাম তোমার সঙ্গে। তুমি হলে আমার একান্ত আপন। —এ কথা বলেছেন সর্বাধিপতি প্রভু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার দিকে তাকিয়ে দেখলাম, তোমাকে প্রেম করবার সময় হয়েছে| তাই আমি তোমার ওপর আমার কাপড় বিছালাম এবং তোমার উলঙ্গতা আবৃত করলাম| তোমাকে বিয়ে করার প্রতিজ্ঞাও করলাম| তোমার সঙ্গে বিয়ের চুক্তিও হল, আর তুমি আমার হলে|’” প্রভু আমার সদাপ্রভু এসব বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি তোমার পাশ দিয়ে গিয়ে তোমার দিকে তাকালাম, দেখ, প্রেমের দিন তোমার জন্যে এসেছে, এই জন্য আমি তোমার উপরে নিজের পোশাক বিস্তার করে তোমার উলঙ্গতা ঢেকে দিলাম এবং আমি শপথ করে তোমার সঙ্গে নিয়ম স্থির করলাম” এটা প্রভু সদাপ্রভু বলেন, “তাতে তুমি আমার হলে।