Ezekiel 17:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, সে রোপিত হয়েছে বলে কি কৃতকার্য হবে? পূবের বাতাসের আঘাতে সে কি একেবারে শুকিয়ে যাবে না? সে তার রোপন-স্থানে অবশ্য শুকিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে লাগানো হয়েছে, কিন্তু সে কি বাঁচবে? সে কি সম্পূর্ণ শুকিয়ে যাবে না যখন পূর্বদিকের বাতাস তাকে আঘাত করবে—যেখানে তাকে লাগানো হয়েছিল সেখানেই সে কি শুকিয়ে যাবে না?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, সে রোপিত হইয়াছে বলিয়া কি কৃতকার্য্য হইবে? পূর্ব্বীয় বায়ুস্পর্শে সে কি একেবারে শুষ্ক হইবে না? সে আপন প্ররোহ-স্থান ঐ কেয়ারীতে অবশ্য শুষ্ক হইয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, সে রোপিত হইয়াছে বলিয়া কি কৃতকার্য হইবে? পূর্বীয় বায়ুস্পর্শে সে কি একেবারে শুষ্ক হইবে না? সে আপন প্ররোহ-স্থান ঐ কেয়ারিতে অবশ্য শুষ্ক হইয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও তাকে ভালভাবে লাগানো হয়েছিল তবুও সে বেঁচে থাকবে না। যে জমিতে সে বেড়ে উঠেছিল সেখানে পূবের বাতাসের আঘাতে সে একেবারে শুকিয়ে যাবে।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও তাকে ভালভাবে লাগানো হয়েছিল তবুও সে বেঁচে থাকবে না। যে জমিতে সে বেড়ে উঠেছিল সেখানে পূবের বাতাসের আঘাতে সে একেবারে শুকিয়ে যাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি রোপণ করা হয়েছিল, এ কথা সত্য, কিন্তু পূবালী মরুবায়ু বইলেই তো লতাটি শুকিয়ে যাবে, যেখানে বেড়ে উঠেছিল সেখানেই শুকিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখানে রোপণ করা হয়েছে সেখানে কি গাছটি বাড়বে? না! পূর্বীয় বায়ু বইবে আর সেই গাছ শুকিয়ে মরে যাবে| যেখানে সেটা রোপন করা হয়েছিল, যেখানে পোঁতা হয়েছিল সেই খানেই এটা মারা যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, সে রোপিত হয়েছে বলে কি বাড়বে? পূর্বীয় বায়ুর ছোঁয়ায় সে কি একেবারে শুকনো হবে না? এটি সম্পূর্ণভাবে তার ক্ষুদ্র জমির মধ্যে শুকিয়ে যাবে।