Ezekiel 17:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সেই বিদ্রোহী-কুলকে এই কথা বল, তোমরা কি এর তাৎপর্য জান না? তাদের বল, দেখ, ব্যাবিলনের বাদশাহ্ জেরুশালেমে এসে তার বাদশাহ্ ও তার কর্মকর্তাদেরকে নিজের কাছে ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি এই বিদ্রোহী কুলকে বলো, ‘তোমরা কি জানো না এই সবের অর্থ কি?’ তাদের বলো, ‘ব্যাবিলনের রাজা জেরুশালেমে এসে তার রাজা ও গণ্যমান্য লোকদের ধরে তাঁর সঙ্গে ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সেই বিদ্রোহীকুলকে এই কথা বল, তোমরা কি ইহার তাৎপর্য্য জান না? তাহাদিগকে বল, দেখ, বাবিল-রাজ যিরূশালেমে আসিয়া তাহার রাজাকে ও তাহার অধ্যক্ষগণকে আপনার কাছে বাবিলে লইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সেই বিদ্রোহী-কুলকে এই কথা বল, তোমরা কি ইহার তাৎপর্য জান না? তাহাদিগকে বল, দেখ, বাবিল-রাজ যিরূশালেমে আসিয়া তাহার রাজাকে ও তাহার অধ্যক্ষগণকে আপনার কাছে বাবিলে লইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি এই বিদ্রোহী জাতিকে বল, ‘এই সব বিষয়ের মানে কি তা কি তোমরা জান না? বাবিলের রাজা যিরূশালেমে এসে তার রাজা ও রাজপুরুষদের ধরে বাবিলে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি এই বিদ্রোহী জাতিকে বল, ‘এই সব বিষয়ের মানে কি তা কি তোমরা জান না? ব্যাবিলনের বাদশাহ্ জেরুজালেমে এসে তার বাদশাহ্ ও রাজপুরুষদের ধরে ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ দুরাচারীদের জিজ্ঞাসা কর, এই রূপক কাহিনীর অর্থ তারা বোঝে কি? তাদের বল, ব্যাবিলনের রাজা জেরুশালেমে এসে সেখানকার রাজা ও সভাসদদের ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই ঘটনা ইস্রায়েলের লোকদের কাছে বুঝিয়ে বল: তারা সবসময় আমার বিরুদ্ধাচারী| তাদের এই কথাগুলি বল: বাবিলের রাজা জেরুশালেমে এসেছিলেন এবং রাজা ও অন্যান্য নেতাদের নিয়ে গেলেন| তিনি তাদের বাবিলে আনলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি সেই বিদ্রোহী কুলকে এই কথা বল, তোমার কি এর অর্থ জান না? তাদেরকে বল, দেখ, বাবিল-রাজ যিরুশালেমে এসে তার রাজাকে ও তার নেতাদেরকে নিজের কাছে বাবিলে নিয়ে গেল।