Ezekiel 17:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে রাজবংশের একটি বীজ নিয়ে তার সঙ্গে নিয়ম করলো, শপথ দ্বারা তাকে আবদ্ধ করলো এবং দেশের পরাক্রমী লোকদের নিয়ে গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সে রাজপরিবারের একজনের সঙ্গে চুক্তি করে তাকে তার বাধ্য থাকবার শপথ করাল। সে দেশের প্রধান প্রধান লোকদেরও ধরে নিয়ে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে রাজবংশের একটী বীজ লইয়া তাহার সহিত নিয়ম করিল, শপথ দ্বারা তাহাকে বদ্ধ করিল, এবং দেশের পরাক্রমী লোকদিগকে লইয়া গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে রাজবংশের একটি বীজ লইয়া তাহার সহিত নিয়ম করিল, শপথ দ্বারা তাহাকে বদ্ধ করিল, এবং দেশের পরাক্রমী লোকদিগকে লইয়া গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে রাজপরিবারের একজনের সংগে চুক্তি করে তাকে তার বাধ্য থাকবার শপথ করাল। সে দেশের প্রধান প্রধান লোকদের ধরে নিয়ে গেল যাতে সেই রাজ্যকে অধীনে রাখা যায় এবং তা শক্তিশালী হয়ে উঠতে না পারে কিন্তু চুক্তি রক্ষা করে টিকে থাকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে রাজপরিবারের একজনের সংগে চুক্তি করে তাকে তার বাধ্য থাকবার কসম খাওয়াল। সে দেশের প্রধান প্রধান লোকদের ধরে নিয়ে গেল যাতে সেই রাজ্যকে অধীনে রাখা যায় এবং তা শক্তিশালী হয়ে উঠতে না পারে কিন্তু চুক্তি রক্ষা করে টিকে থাকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপরিবারের একজনকে বেছে নিয়ে তার সঙ্গে সন্ধিচুক্তি করল, তাকে অনুগত হতে শপথবদ্ধ করল। সেখানকার নেতৃবৃন্দকে বন্দী করে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর নবূখদনিৎসর রাজপরিবারের একজন লোকের সঙ্গে চুক্তি করলেন| রাজা জোর করে সেই লোকটিকে দিয়ে প্রতিশ্রুতি করালেন| তারপর ঐ লোকটি নবূখদনিৎসরের প্রতি বিশ্বস্ত হবার প্রতিশ্রুতি করল| তিনি তাঁকে যিহূদার রাজা করলেন| তারপর সে যিহূদা থেকে সমস্ত শক্তিশালী লোকদের বের করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে একটি রাজবংশকে নিয়ে তার সঙ্গে নিয়ম করল, শপথের দ্বারা তাকে বদ্ধ করল এবং দেশের শক্তিশালী লোকদেরকে নিয়ে গেল;