Ezekiel 17:14 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন রাজ্যটি খর্ব হয়, নিজেকে আর উঁচু করতে না পারে, কিন্তু তার নিয়ম পালন করে যেন স্থির থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন সেই রাজ্যকে অধীনে রাখা যায় এবং তা শক্তিশালী হয়ে উঠতে না পারে কিন্তু চুক্তি রক্ষা করে টিকে থাকতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন রাজ্যটী খর্ব্ব হয়, আপনাকে উচ্চ করিতে না পারে, কিন্তু তাহার নিয়ম পালন করিয়া যেন স্থির থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন রাজ্যটি খর্ব হয়, আপনাকে উচ্চ করিতে না পারে, কিন্তু তাহার নিয়ম পালন করিয়া যেন স্থির থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাতে রাজ্যটা দুর্বল হয়ে পড়ে এবং প্রজারা একান্তভাবে তার অনুগত থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যিহূদা দুর্বল রাজ্যে পরিণত হল, যা রাজা নবূখদনিৎসরের বিরুদ্ধে যেতে পারে না| নবূখদনিৎসর যিহূদার এই নূতন রাজার সঙ্গে যে চুক্তি করলেন লোকেরা তা মানতে বাধ্য হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন রাজ্যটি ছোট হয়, নিজেকে উচ্চ করতে না পারে, কিন্তু তার নিয়ম পালন করে যেন স্থির থাকে।