Ezekiel 17:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার জীবনের কসম, যে বাদশাহ্ তাকে বাদশাহ্ করলো, যার শপথ সে তুচ্ছ করলো ও যার নিয়ম সে ভঙ্গ করলো, সেই বাদশাহ্র বাসস্থানে ও তারই কাছে ব্যাবিলনের মধ্যে সে মারা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য, তাকে যে রাজা সিংহাসনে বসাল, যার শপথ সে অবজ্ঞা করল, আর যার চুক্তি সে ভেঙে ফেলল সে সেই রাজার দেশ ব্যাবিলনে মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, যে রাজা তাহাকে রাজা করিল, যাহার শপথ সে তুচ্ছ করিল, ও যাহার নিয়ম সে ভঙ্গ করিল, সেই রাজার বাসস্থানে ও তাহারই নিকটে বাবিলের মধ্যে সে মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, যে রাজা তাহাকে রাজা করিল, যাহার শপথ সে তুচ্ছ করিল, ও যাহার নিয়ম সে ভঙ্গ করিল, সেই রাজার বাসস্থানে ও তাহারই নিকটে বাবিলের মধ্যে সে মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তাকে যে রাজা সিংহাসনে বসাল, যার শপথকে সে তুচ্ছ করল, আর যার চুক্তি সে ভেংগে ফেলল সে সেই রাজার দেশ বাবিলে মারা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি, তাকে যে বাদশাহ্ সিংহাসনে বসাল, যার কসমকে সে তুচ্ছ করল, আর যার চুক্তি সে ভেংগে ফেলল সে সেই বাদশাহ্র দেশ ব্যাবিলনে মারা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, আমি সদা জাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, সন্ধির চুক্তি ও শপথ ভঙ্গের দায়ে ব্যাবিলনেই তাকে মরতে হবে। কারণ এই ব্যাবিলনের রাজাই তাকে সিংহাসনে বসিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমার জীবনের দিব্য, সেই নতুন রাজা যে ব্যক্তি তাকে রাজা করেছে সে যেখানে থাকে, সেখানে মারা যাবে| কিন্তু সেই রাজা তার চুক্তি ভঙ্গ করেছে| এই নতুন রাজা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবন্ত, যে রাজা তাকে রাজা করল, যার শপথ সে তুচ্ছ করল ও যার নিয়ম সে ভাঙ্গল, সেই রাজার বাসস্থানে ও তারই কাছে বাবিলের মধ্যে সে মরবে।