Ezekiel 17:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তো শপথ অবজ্ঞা করে নিয়ম ভঙ্গ করেছে; হ্যাঁ, দেখ, হাত জোড় করার পরেও সে এসব কাজ করেছে, সে রক্ষা পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে শপথ অবজ্ঞা করে চুক্তি ভেঙেছে। সে অধীনতার চুক্তি করেও এসব কাজ করেছে বলে রক্ষা পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ত শপথ অবজ্ঞা করিয়া নিয়ম ভঙ্গ করিয়াছে; হাঁ, দেখ, হাত যোড় করিবার পরেও সে এই সকল কার্য্য করিয়াছে, সে রক্ষা পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ত শপথ অবজ্ঞা করিয়া নিয়ম ভঙ্গ করিয়াছে; হাঁ, দেখ, হাত জোড় করিবার পরেও সে এই সকল কার্য করিয়াছে, সে রক্ষা পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তো চুক্তি ভেংগে ফেলে শপথ তুচ্ছ করেছে। সে অধীনতার চুক্তি করেও এই সব কাজ করেছে বলে রেহাই পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তো চুক্তি ভেংগে ফেলে কসম তুচ্ছ করেছে। সে অধীনতার চুক্তি করেও এই সব কাজ করেছে বলে রেহাই পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সে তার শপথ ভঙ্গ করেছিল। এই শপথ ভঙ্গের দায় সে কিছুতেই এড়াতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহূদার রাজা পালাবে না| কেন? কারণ সে তার চুক্তি উপেক্ষা করেছিল| সে তার চুক্তি ভঙ্গ করেছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তো শপথ অবজ্ঞা করে নিয়ম ভেঙ্গেছে; হ্যাঁ, দেখ, সে তার হাতের প্রতিজ্ঞার সঙ্গে পৌছেছে, কিন্তু সে এই সব সম্পূর্ণ করেছে। সে রক্ষা পাবে না।