Ezekiel 17:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার জীবনের কসম, সে আমার শপথ অবজ্ঞা করেছে, আমার নিয়ম ভঙ্গ করেছে, অতএব আমি এর ফল তার মাথায় বর্তাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য, সে আমার শপথ অবজ্ঞা করেছে ও আমার চুক্তি ভেঙেছে, অতএব তার ফল তাকে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, সে আমার শপথ অবজ্ঞা করিয়াছে, আমার নিয়ম ভঙ্গ করিয়াছে, অতএব আমি ইহার ফল তাহার মস্তকে বর্ত্তাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, সে আমার শপথ অবজ্ঞা করিয়াছে, আমার নিয়ম ভঙ্গ করিয়াছে, অতএব আমি ইহার ফল তাহার মস্তকে বর্তাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, সে আমার নামে শপথ করে তা তুচ্ছ করেছে এবং অধীনতার চুক্তি ভেংগেছে বলে তার ফল আমি তাকে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্‌ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি যে, সে আমার নামে কসম খেয়ে তা তুচ্ছ করেছে এবং অধীনতার চুক্তি ভেংগেছে বলে তার ফল আমি তাকে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমার নাম উচ্চারিত শপথ ভঙ্গের অপরাধে আমি তাকে শাস্তি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই প্রতিশ্রুতি করেন: “আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে আমি যিহূদার রাজাকে শাস্তি দেব| কারণ সে আমাদের চুক্তি অগ্রাহ্য করেছিল| সে আমাদের চুক্তি ভেঙ্গেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবিত, সে আমার শপথ অবজ্ঞা করেছে, আমার নিয়ম ভেঙ্গেছে, অতএব আমি এর ফল তার মাথায় দেব।