Ezekiel 17:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার জাল তার উপরে পাতব, সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি তাকে ব্যাবিলনে নিয়ে যাব এবং সে আমার বিরুদ্ধে যে বিশ্বাস ভঙ্গ করেছে, সেই কারণে সেখানে আমি তার বিচার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার জন্য আমার জাল পাতব এবং সে আমার ফাঁদে ধরা পড়বে। সে আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে বলে আমি তাকে ব্যাবিলনে নিয়ে যাব আর সেখানে তার বিচার আমি করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন জাল তাহার উপরে পাতিব, সে আমার ফাঁদে ধৃত হইবে; আমি তাহাকে বাবিলে লইয়া যাইব, এবং সে আমার বিরুদ্ধে যে সত্যলঙ্ঘন করিয়াছে, তন্নিমিত্ত সেখানে আমি তাহার বিচার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন জাল তাহার উপরে পাতিব, সে আমার ফাঁদে ধৃত হইবে; আমি তাহাকে বাবিলে লইয়া যাইব, এবং সে আমার বিরুদ্ধে যে সত্যলঙ্ঘন করিয়াছে, তন্নিমিত্ত সেখানে আমি তাহার বিচার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তার জন্য আমার জাল পাতব এবং সে আমার ফাঁদে ধরা পড়বে। সে আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে বলে আমি তাকে বাবিলে নিয়ে যাব এবং সেখানে তাকে শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তার জন্য আমার জাল পাতব এবং সে আমার ফাঁদে ধরা পড়বে। সে আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে বলে আমি তাকে ব্যাবিলনে নিয়ে যাব এবং সেখানে তাকে শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিকারীর মত জাল ফেলে আমি তাকে ধরব, নিয়ে যাব ব্যাবিলনে, সেখানে আমি শাস্তি দেব তাকে। কারণ সে আমার কাছে অবিশ্বস্ত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার ফাঁদ পাতব আর সে তাতে ধরা পড়বে| আর আমি তাকে বাবিলনে ফিরিয়ে এনে সেখানে তাকে শাস্তি দেব| সে আমার বিরুদ্ধে গেছে বলে আমি তাকে শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি নিজের জাল তার উপরে পাতব, সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি তাকে বাবিলে নিয়ে যাব এবং সে আমার বিরুদ্ধে যে সত্যলঙ্ঘন করেছে, তার জন্য সেখানে আমি তার বিচার করব।