Ezekiel 17:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সকল সৈন্যের মধ্যে যত লোক পালাবে, সকলেই তলোয়ারে আঘাতে মারা পড়বে এবং অবশিষ্ট লোকেরা চারদিকে ছড়িয়ে পড়বে; তাতে তোমরা জানবে যে, আমি মাবুদ এই কথা বলেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সব সৈন্যরা তরোয়ালে মারা যাবে আর বাদবাকি সৈন্যরা চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন তোমরা জানবে যে আমি সদাপ্রভু এই কথা বলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সকল সৈন্যের মধ্যে যত লোক পলাইবে, সকলেই খড়্‌গে পতিত হইবে, এবং অবশিষ্ট লোকেরা সর্ব্ব বায়ুর দিকে ছিন্নভিন্ন হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি সদাপ্রভু এই কথা বলিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সকল সৈন্যের মধ্যে যত লোক পলাইবে, সকলেই খড়্‌গে পতিত হইবে, এবং অবশিষ্ট লোকেরা সর্ব বায়ুর দিকে ছিন্নভিন্ন হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি সদাপ্রভু এই কথা বলিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সেরা সৈন্যেরা যুদ্ধে মারা যাবে আর বাদবাকী সৈন্যেরা চারদিকে ছড়িয়ে পড়বে। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই এই কথা বলেছি।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সেরা সৈন্যেরা যুদ্ধে মারা যাবে আর বাদবাকী সৈন্যেরা চারদিকে ছড়িয়ে পড়বে। তখন তোমরা জানবে যে, আমি মাবুদই এই কথা বলেছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার কুশলী নিপুণ যোদ্ধারা যুদ্ধে নিহত হবে এবং যারা বেঁচে যাবে, তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। তখনই সে বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি তার সৈন্য ধ্বংস করব| তার বীরদের ধ্বংস করব| আর অবশিষ্টদের হাওয়াতে ছড়িয়ে দেব| তখন তোমরা জানবে যে আমিই প্রভু আর আমিই এই সব বলেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সব সৈন্যের মধ্যে যত লোক পালাবে, সবাই তরোয়ালে মারা যাবে এবং বাকি লোকেরা সব দিকে ছিন্নভিন্ন হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু এই কথা বলেছি।”