Ezekiel 17:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমিই এরস গাছের উঁচু ডালের একটি কলম নিয়ে রোপণ করবো, তার ডালগুলোর অগ্রভাগ থেকে অতি কোমল একটি ডাল ভেঙ্গে নিয়ে উঁচু ও উন্নত পর্বতে রোপণ করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি নিজেই সিডার গাছের মাথা থেকে একটি কচি ডাল নিয়ে সেটি লাগাব; আমি তার সব থেকে উঁচু ডালের একটি কচি অংশ ভেঙে পাহাড়ের উঁচু চুড়ার উপরে লাগিয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমিই এরস বৃক্ষের উচ্চতম শাখার একটী কলম লইয়া রোপন করিব, তাহার ডাল সকলের অগ্র হইতে অতি কোমল একটী ডাল ভাঙ্গিয়া লইয়া উচ্চ ও উন্নত পর্ব্বতে রোপন করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমিই এরস বৃক্ষের উচ্চতম শাখার একটি কলম লইয়া রোপণ করিব, তাহার ডাল সকলের অগ্র হইতে অতি কোমল একটি ডাল ভাঙ্গিয়া লইয়া উচ্চ ও উন্নত পর্বতে রোপণ করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, “আমি নিজেই এরস গাছের মাথা থেকে একটা কচি আগা নিয়ে পাহাড়ের উঁচু চূড়ার উপর লাগিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক বলছেন, “আমি নিজেই এরস গাছের মাথা থেকে একটা কচি আগা নিয়ে পাহাড়ের উঁচু চূড়ার উপর লাগিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু এই কথা বলেনঃ সীডার বৃক্ষের চূড়া থেকে আমি ভেঙ্গে নেব একটি নবীন শাখা, ইসরায়েলের সর্বোচ্চ পর্বত শিখরে রোপণ করব তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই সব বলেছিলেন: “আমি লম্বা এরস গাছের এক শাখা নেব| সেই লম্বা গাছের থেকে এক ছোট শাখা নেব| আর আমি তা নিজে খুব উঁচু পর্বতে পুঁতব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমিই এরস গাছের উচ্চতম শাখার একটি কলম নিয়ে রোপণ করব, তার ডাল সকলের আগা থেকে খুব নরম একটি ডাল ভেঙে নিয়ে উচ্চ ও উন্নত পর্বতে রোপণ করব;