Ezekiel 17:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের উচ্চতর পর্বতে তা রোপণ করবো; তাতে তা বহু ডালযুক্ত ও ফলবান হয়ে বিশাল এরস গাছ হয়ে উঠবে; তার তলে সব জাতের সকল পাখি বাসা করবে, তার ডালের ছায়াতেই বাসা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের উঁচু পাহাড়ের উপরে তা থেকে ডালপালা বের হয়ে ফল ধরবে এবং সেটি একটি বিশাল সিডার গাছ হয়ে উঠবে। সব রকমের পাখি তার ডালপালার মধ্যে বাসা করবে; তারা আশ্রয় পাবে এবং তার ছায়ায় বাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের উচ্চতার পর্ব্বতে তাহা রোপন করিব; তাহাতে তাহা বহুশাখাযুক্ত ও ফলবান হইয়া বিশাল এরস বৃক্ষ হইয়া উঠিবে; তাহার তলে সর্ব্বজাতীয় সকল পক্ষী বাসা করিবে, তাহার শাখার ছায়াতেই বাসা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের উচ্চতর পর্বতে তাহা রোপণ করিব; তাহাতে তাহা বহুশাখাযুক্ত ও ফলবান হইয়া বিশাল এরস বৃক্ষ হইয়া উঠিবে; তাহার তলে সর্বজাতীয় সকল পক্ষী বাসা করিবে, তাহার শাখার ছায়াতেই বাসা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের উঁচু পাহাড়ের উপরে তা থেকে ডালপালা বের হয়ে ফল ধরবে; সেটা একটা চমৎকার এরস গাছ হয়ে উঠবে। সব রকমের পাখী তার ডালপালার মধ্যে বাসা করবে এবং তার ছায়ায় বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের উঁচু পাহাড়ের উপরে তা থেকে ডালপালা বের হয়ে ফল ধরবে; সেটা একটা চমৎকার এরস গাছ হয়ে উঠবে। সব রকমের পাখী তার ডালপালার মধ্যে বাসা করবে এবং তার ছায়ায় বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে শাখা পল্লবিত হবে শাখা-প্রশাখায়, ঘন শাখা-পল্লবে অপরূপ হয়ে উঠবে, পরিণত হবে বিশাল মহীরুহে। তার ছায়াঘন শাখায় এসে নীড় বাঁধবে পক্ষীকুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজেই তা ইস্রায়েলের উঁচু পর্বতে রোপণ করব| সেই শাখা বৃক্ষে পরিণত হবে| তাতে শাখা উৎপন্ন হবে ও ফল ধরবে| আর তা সুন্দর এরস বৃক্ষ হয়ে উঠবে| তার শাখায় বহু পাখিরা এসে বসবে| তার শাখার ছায়ায় বহু পাখি বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ইস্রায়েলের উচ্চতার পর্বতে তা রোপণ করব; তাতে তা বহু ডাল ও ফলবান হয়ে বিশাল এরস গাছ হয়ে উঠবে; তার তলায় সর্বজাতীয় সব পাখি বাসা করবে, তার শাখার ছায়াতেই বাসা করবে।