Ezekiel 17:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, একটি প্রকাণ্ড ঈগল পাখি ছিল; তার বড় ডানা ও পালকগুলো দীর্ঘ ও চিত্রবিচিত্র লোমে পরিপূর্ণ; ঐ পাখি লেবাননে এসে এরস গাছের সবচেয়ে উঁচু ডাল নিয়ে গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন বিভিন্ন রংয়ের লম্বা পালকে ভরা খুব শক্তিশালী ডানাযুক্ত একটি বিশাল ঈগল লেবাননে এসে সিডার গাছের উপরের ডাল ধরে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এক প্রকাণ্ড ঈগল পক্ষী ছিল; তাহার পক্ষ বৃহৎ ও পালখ সকল দীর্ঘ ও চিত্রবিচিত্র লোমে পরিপূর্ণ; ঐ পক্ষী লিবানোনে আসিয়া এরস বৃক্ষের উচ্চতম শাখা লইয়া গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এক প্রকাণ্ড ঈগল পক্ষী ছিল; তাহার পক্ষ বৃহৎ ও পালখ সকল দীর্ঘ ও চিত্রবিচিত্র লোমে পরিপূর্ণ; ঐ পক্ষী লিবানোনে আসিয়া এরস বৃক্ষের উচ্চতম শাখা লইয়া গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, ‘নানা রংয়ের লম্বা লম্বা পালখে ভরা বড় ডানাযুক্ত একটা মস্ত বড় ঈগল পাখী লেবাননে আসল। সে সেখানকার একটা এরস গাছের সবচেয়ে উঁচু ডাল ভেংগে বণিকদের দেশে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের শহরে লাগিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মালিক বলছেন, ‘নানা রংয়ের লম্বা লম্বা পালখে ভরা বড় ডানাযুক্ত একটা মস্ত বড় ঈগল পাখী লেবানন দেশে আসল। সে সেখানকার একটা এরস গাছের সবচেয়ে উঁচু ডাল ভেংগে বণিকদের দেশে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের শহরে লাগিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বল যে এ কাহিনী আমি সর্বাধিপতি প্রভুই তাদের বলছি: একটি বিরাট ঈগল পাখি সুন্দর পালকে ঢাকা বিশাল ডানা মেলে দিয়েছে। উড়তে উড়তে সে এল লেবানন পর্বতে। ভেঙ্গে নিয়ে গেল সীডার তরুর চূড়ার শাখা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বল: এই হচ্ছে যা আমার প্রভু, আমার সদাপ্রভু বলেন: “‘একটা বড় ঈগল তার বড় বড় পাখা সমেত লিবানোনে এল| সেই ঈগলের ডানাগুলি বহু বর্ণে রঞ্জিত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এক বিশাল ঈগল পাখি ছিল; তার ডানা বড় ও পালক সব দীর্ঘ ও বিভিন্ন রঙের লোমে পরিপূর্ণ; ঐ পাখি লিবানোনে এসে এরস গাছের উঁচু ডালে নিয়ে গেল;