Ezekiel 17:4 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার উঁচু ডালের অগ্রভাগ কেটে বাণিজ্যের দেশে নিয়ে গিয়ে বণিকদের একটি নগরে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটি ভাঙল ও ব্যবসায়ীদের দেশে বয়ে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের নগরে লাগিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহার পল্লবের অগ্রভাগ কাটিয়া বাণিজ্যের দেশে লইয়া গিয়া বণিকদের এক নগরে রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহার পল্লবের অগ্রভাগ কাটিয়া বাণিজ্যের দেশে লইয়া গিয়া বণিকদের এক নগরে রাখিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিয়ে গেল সেটি বণিকের দেশে, কলম করে রোপণ করল এক বণিক-শহরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ঈগল এরস গাছের মাথা ভেঙ্গে তা কনানে নিয়ে এল| সেই ঈগল ব্যবসায়ীদের শহরে সেই শাখা রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তার ডালের ডগা কাটল এবং কনান দেশে নিয়ে গেল; সে বণিকদের শহরে রোপণ করল।