Ezekiel 17:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে ঐ ভূমির একটি বীজ নিয়ে উর্বর ক্ষেতে লাগিয়ে দিল; সে প্রচুর পানির ধারে তা রাখল, বাইশী গাছের মত তা রোপণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সে তোমার দেশের কিছু চারাগাছ নিল ও উর্বর মাটিতে লাগিয়ে দিল। প্রচুর জলের ধারে উইলো গাছের মতো করে সে তা লাগিয়ে দিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে ঐ ভূমির একটী বীজ লইয়া ঊর্ব্বর ক্ষেত্রে লাগাইয়া দিল; সে জলরাশির সমীপে তাহা রাখিল, বাইশী বৃক্ষের ন্যায় তাহা রোপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে ঐ ভূমির একটি বীজ লইয়া উর্বর ক্ষেত্রে লাগাইয়া দিল; সে জলরাশির সমীপে তাহা রাখিল, বাইশী বৃক্ষের ন্যায় তাহা রোপণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে কিছু বীজ উর্বর মাটিতে লাগিয়ে দিল। প্রচুর জলের ধারে উইলো গাছের মত করে সে তা লাগিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে কিছু বীজ উর্বর মাটিতে লাগিয়ে দিল। প্রচুর পানির ধারে উইলো গাছের মত করে সে তা লাগিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ইসরায়েল দেশ থেকে একটি চারাগাছ তুলে এনে এক উর্বরা ভূমিতে রোপণ করে দিল। সেখানে জলের যোগান ছিল অফুরান ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঈগলটি কনান থেকে কিছু বীজ নিয়ে এল| সে তাদের ভাল জমিতে রোপণ করল| সে তাদের একটি ভালো নদীর তীরে একটি বাইশী গাছের মত রোপন করল| উত্তম নদীর তীরে লাগাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে ঐ জমির একটি বীজ নিয়ে উর্বর জমিতে লাগিয়ে দিল; সে জলরাশির সামনে তা রাখল, বাইশী গাছের মতো তা রোপণ করল।