Ezekiel 17:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বড় ডানা ও অনেক পালক বিশিষ্ট আর একটি প্রকাণ্ড ঈগল ছিল, আর দেখ, ঐ আঙ্গুরলতা পানিতে সেচিত হবার জন্য নিজের রোপন স্থান থেকে তার দিকে শিকড় বাকিয়ে তারা ডাল বাড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু সেখানে পালকে ঢাকা বড়ো ডানাযুক্ত আর একটি প্রকাণ্ড ঈগল ছিল। সেই দ্রাক্ষালতা জল পাবার জন্য যেখানে সেটি লাগানো হয়েছিল সেখান থেকে তার শিকড় ও ডালগুলি সেই ঈগলের দিকে বাড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বৃহৎ পক্ষ ও অনেক লোমবিশিষ্ট আর এক প্রকাণ্ড ঈগল ছিল, আর দেখ, ঐ দ্রাক্ষালতা জলে সেচিত হইবার জন্য আপনার রোপণস্থান কেয়ারী হইতে তাহার দিকে মূল বক্র করিয়া আপন শাখা বিস্তার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বৃহৎ পক্ষ ও অনেক লোমবিশিষ্ট আর এক প্রকাণ্ড ঈগল ছিল, আর দেখ, ঐ দ্রাক্ষালতা জলে সেচিত হইবার জন্য আপনার রোপনস্থান কেয়ারি হইতে তাহার দিকে মূল বক্র করিয়া আপন শাখা বিস্তার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘কিন্তু সেখানে পালখে ঢাকা বড় ডানাযুক্ত আর একটা বড় ঈগল ছিল। সেই লতা জল পাবার জন্য তার শিকড় ও ডগাগুলো সেখান থেকে সেই ঈগলের দিকে বাড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কিন্তু সেখানে পালখে ঢাকা বড় ডানাযুক্ত আর একটা বড় ঈগল ছিল। সেই লতা পানি পাবার জন্য তার শিকড় ও ডগাগুলো সেখান থেকে সেই ঈগলের দিকে বাড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে ছিল আর একটি বিরাট ঈগল পাখি, ঘন পালকে ঢাকা তার বিশাল ডানা। এই দ্রাক্ষালতা এবার তার শিকড় ও লতা-পাতা চালাল এই ঈগলের দিকে, যে বাগানে তাকে রোপণ করা হয়েছিল, সেখানকার চেয়ে আরও বেশি জল পাওয়ার আশায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দীর্ঘ ডানা বিশিষ্ট আর একটি ঈগল সেই দ্রাক্ষালতা দেখতে পেল| এই ঈগলের দেহে ছিল অসংখ্য পালক| ঐ দ্রাক্ষালতা চাইল যেন নতুন ঈগলটি তার যত্ন নেয়| তাই সে তার মূল এই ঈগলের দিকে বাড়তে দিল| তার শাখাগুলি সেই ঈগলের দিকে সোজা হয়ে গেল| যে জমিতে রোপণ করা হয়েছিল সেখান থেকে শাখাগুলো অনেক দূরে চলে গেল| দ্রাক্ষালতা চাইল যেন নতুন ঈগল তাতে জল সেচ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বড় ডানা ও অনেক লোমবিশিষ্ট আর এক বিশাল ঈগল ছিল, আর দেখ, ঐ আঙ্গুরলতা জলে সেচিত হবার জন্য নিজের রোপণের জায়গা কেয়ারী থেকে তার দিকে মূল বেঁকিয়ে নিজের ডাল বিস্তার করল।