Ezekiel 18:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেই ব্যক্তির পুত্র যদি দস্যু ও রক্তপাতকারী হয় এবং সেই রকম কোন একটা কাজ করে; সেসব করণীয় কোন কাজ না করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মনে করো যদি সেই লোকের এক হিংস্র ছেলে আছে, যে রক্তপাত করে অথবা এগুলির মধ্যে যে কোনও একটি করে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সেই ব্যক্তির পুত্র যদি দস্যু ও রক্তপাতকারী হয়, এবং সেই প্রকার কোন একটা কার্য্য করে; সেই সকল [কর্ত্তব্যের] কোন কর্ম্ম না করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সেই ব্যক্তির পুত্র যদি দস্যু ও রক্তপাতকারী হয়, এবং সেই প্রকার কোন একটা কার্য করে; সেই সকল [কর্তব্যের] কোন কর্ম না করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন মনে কর, সেই লোকের একটা অত্যাচারী ছেলে আছে। সে রক্তপাত করে কিম্বা অন্য কোন খারাপ কাজ করে যা তার বাবা কখনও করে নি। সে পাহাড়ের উপরকার পূজার স্থানগুলোতে খাওয়া-দাওয়া করে। সে প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন মনে কর, সেই লোকের একটা জুলুমবাজ ছেলে আছে। সে রক্তপাত করে কিংবা অন্য কোন খারাপ কাজ করে যা তার পিতা কখনও করে নি। সে পাহাড়ের উপরকার পূজার স্থানগুলোতে খাওয়া-দাওয়া করে। সে প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার মনে কর, এই ব্যক্তিরই ছেলে চুরি করে, নরহত্যা করে এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু সেই সৎ‌ লোকের কোন পুত্র থাকতে পারে যে ঐ সৎ‌ কাজের কোনটিই করেনি| সে চোর বা নরঘাতক হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই ব্যক্তির ছেলে যদি হিংসাত্মক ও রক্তপাতকারী হয় এবং সেই ধরনের কোনো একটা কাজ করে;