Ezekiel 18:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সুদের লোভে ঋণ দিয়ে থাকে ও বৃদ্ধি নিয়ে থাকে, তবে সে কি বাঁচবে? সে বাঁচবে না; সে এসব ঘৃণার কাজ করেছে; সে মরবেই মরবে; তার রক্ত তারই উপরে বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সুদে টাকা ধার দেয় ও বাড়তি সুদ নেয়। সেই লোক কি বাঁচবে? সে বাঁচবে না! কারণ সে এসব ঘৃণ্য কাজ করেছে, সে মরবেই মরবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সুদের লোভে ঋণ দিয়া থাকে, ও বৃদ্ধি লইয়া থাকে, তবে সে কি বাঁচিবে? সে বাঁচিবে না; সে এই সকল ঘৃণার্হ কার্য্য করিয়াছে; সে মরিবেই মরিবে; তাহার রক্ত তাহারই উপরে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সুদের লোভে ঋণ দিয়া থাকে, ও বৃদ্ধি লইয়া থাকে, তবে সে কি বাঁচিবে? সে বাঁচিবে না; সে এই সকল ঘৃণার্হ কার্য করিয়াছে; সে মরিবেই মরিবে; তাহার রক্ত তাহারই উপরে বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে সুদে টাকা ধার দেয় এবং বাড়তি সুদ নেয়। সেই ছেলে কি বাঁচবে? সে বাঁচবে না। এই সব জঘন্য কাজ করেছে বলে সে মরবেই মরবে। সে তার মৃত্যুর জন্য নিজেই দায়ী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে সুদে টাকা ধার দেয় এবং বাড়তি সুদ নেয়। সেই ছেলে কি বাঁচবে? সে বাঁচবে না। এই সব জঘন্য কাজ করেছে বলে সে মরবেই মরবে। সে তার মৃত্যুর জন্য নিজেই দায়ী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুদের কারবার করে। সে কি পার পাবে? না, কখনও নয়। সে এই সমস্ত গর্হিত কদাচার করেছে, তাকে মরতেই হবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দুষ্ট সন্তান সুদের লোভে ঋণ দিয়ে সুদ দিতে বাধ্য করতে পারে| সে ক্ষেত্রে সেই দুষ্ট পুত্র বাঁচবে না| সে জঘন্য কাজ করেছে বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে| এবং তার মৃত্যুর জন্য সেই দায়ী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি ঋণের ওপরে সুদ ধার্য করে ও অন্যায্য লাভ পেয়ে থাকে, তবে সে কি বাঁচবে? সে বাঁচবে না; সে এই সব ঘৃণ্য কাজ করেছে; সে মরবেই মরবে; তার রক্ত তারই ওপরে পড়বে।