Ezekiel 18:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পর্বতের উপরে ভোজন না করে, ইসরাইল-কুলের মূর্তিগুলোর প্রতি দৃষ্টিপাত না করে, নিজের প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট না করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে না কিংবা ইস্রায়েলীদের কোনও প্রতিমার পূজা করে না। সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর্ব্বতের উপরে ভোজন করে নাই, ইস্রায়েল-কুলের পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করে নাই, আপন প্রতিবাসীর স্ত্রীকে ভ্রষ্ট করে নাই,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর্বতের উপরে ভোজন করে নাই, ইস্রায়েল-কুলের পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করে নাই, আপন প্রতিবাসীর স্ত্রীকে ভ্রষ্ট করে নাই,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে পাহাড়ের উপরকার পূজার স্থানগুলোতে খাওয়া-দাওয়া করে না কিম্বা ইস্রায়েলীয়দের প্রতিমার পূজা করে না। সে তার প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে না কিম্বা কাউকে অত্যাচার করে না। সে ঋণের দরুন কোন বন্ধক নেয় না। সে চুরি করে না বরং যার খিদে পেয়েছে তাকে খাবার দেয় এবং উলংগকে কাপড় দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পাহাড়ের উপরকার পূজার স্থানগুলোতে খাওয়া-দাওয়া করে না কিংবা বনি-ইসরাইলদের মূর্তির পূজা করে না। সে তার প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে না কিংবা কাউকে জুলুম করে না। সে ঋণের দরুন কোন বন্ধক নেয় না। সে চুরি করে না বরং যার খিদে পেয়েছে তাকে খাবার দেয় এবং উলংগকে কাপড় দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের পূজিত মূর্তির পূজা করে না অথবা নিষিদ্ধ মূর্তির কাছে নিবেদিত বলির মাংস খায় না। পরস্ত্রীকে বিপথে নিয়ে যায় না
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে হয়তো মূর্ত্তিদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলির অংশ খেতে পর্বতে যায় না| প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর্বতের ওপরে খায়নি, ইস্রায়েল কুলের মূর্তিদের দিকে তাকায়নি, নিজের প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে নাই,