Ezekiel 18:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারো প্রতি দৌরাত্ম্য না করে, বন্ধক দ্রব্য না রাখে, কারো দ্রব্য বলপূর্বক অপহরণ না করে, কিন্তু যার খিদে পেয়েছে তাকে খাবার দেয় ও উলঙ্গকে কাপড় পরায়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে কারও উপরে অত্যাচার করে না কিংবা ঋণীকে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয়। সে চুরি করে না কিন্তু যাদের খিদে পেয়েছে তাদের খাবার দেয় এবং উলঙ্গদের কাপড় দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কাহারও প্রতি দৌরাত্ম্য করে নাই, বন্ধক দ্রব্য রাখে নাই, কাহারও দ্রব্য বলপূর্ব্বক অপহরণ করে নাই, কিন্তু ক্ষুধিত লোককে অন্ন দিয়াছে ও উলঙ্গকে বস্ত্র পরাইয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কাহারও প্রতি দৌরাত্ম্য করে নাই, বন্ধক দ্রব্য রাখে নাই, কাহারও দ্রব্য বলপূর্বক অপহরণ করে নাই, কিন্তু ক্ষুধিত লোককে অন্ন দিয়াছে ও উলঙ্গকে বস্ত্র পরাইয়াছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথবা কাউকে নিপীড়ন করেনা বা কারো কিছু অপহরণ করেনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ভাল সন্তান হয়তো অপরের অবস্থার সুযোগ নেয় না| বন্ধক দিয়ে ধার দেয় আবার ধার শোধ করলে বন্ধক ফিরিয়ে দেয়| সে হয়তো ক্ষুধার্ত লোককে খাদ্য দেয় এবং বস্ত্রহীনদের বস্ত্র দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারো প্রতি অত্যাচার করে নি, বন্ধক জিনিস রাখেনি, কারো জিনিস জোর করে অপহরণ করে নি, কিন্তু পরিবর্তে ক্ষুধার্তকে খাবার দিয়েছে ও উলঙ্গকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে