Ezekiel 18:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা বলছো, ‘সেই পুত্র কেন পিতার অপরাধ বহন করে না?’ সেই পুত্র তো ন্যায় ও সঠিক কাজ করেছে এবং আমার বিধিগুলো রক্ষা করেছে, সেসব পালন করেছে; সে অবশ্য বাঁচবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবুও তোমরা বলছ, ‘বাবার দোষের জন্য কেন ছেলে শাস্তি পাবে না?’ যেহেতু সেই ছেলে তো ন্যায় ও ঠিক কাজ করেছে এবং যত্নের সঙ্গে আমার নিয়ম পালন করেছে, তাই সে নিশ্চয় বাঁচবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা বলিতেছ, ‘সেই পুত্র কেন পিতার অপরাধ বহন করে না?’ সেই পুত্র ত ন্যায় ও ধর্ম্মাচরণ করিয়াছে, এবং আমার বিধি সকল রক্ষা করিয়াছে, সে সকল পালন করিয়াছে; সে অবশ্য বাঁচিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা বলিতেছ, ‘সেই পুত্র কেন পিতার অপরাধ বহন করে না?’ সেই পুত্র ত ন্যায় ও ধর্মাচরণ করিয়াছে, এবং আমার বিধি সকল রক্ষা করিয়াছে, সেই সকল পালন করিয়াছে; সে অবশ্য বাঁচিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তবুও তোমরা বলছ, ‘বাবার দোষের জন্য কেন ছেলে শাস্তি পাবে না?’ সেই ছেলে তো ন্যায় ও ঠিক কাজ করেছে এবং আমার সমস্ত নিয়ম-কানুন যত্নের সংগে পালন করেছে, তাই সে নিশ্চয়ই বাঁচবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তবুও তোমরা বলছ, ‘বাবার দোষের জন্য কেন ছেলে শাস্তি পাবে না?’ সেই ছেলে তো ন্যায় ও ঠিক কাজ করেছে এবং আমার সমস্ত নিয়ম-কানুন যত্নের সংগে পালন করেছে, তাই সে নিশ্চয়ই বাঁচবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন প্রশ্ন হলঃ বাবার পাপের দায় ছেলের উপর কেন বর্তাবে না? এর উত্তর: যা কিছু সৎ এবং ন্যায্যা—তার ছেলে তাই-ই করেছে। সে আমার অনুশাসন পালন করেছে এবং নিখুঁতভাবে সেগুলি মেনে চলেছে। এই জন্যই সে বেঁচে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা প্রশ্ন করতে পার, ‘কেন পিতার পাপের জন্য পুত্র মারা যাবে না?’ এর কারণ, সেই পুত্র সৎ‌ জীবনযাপন ও ভাল কাজ করেছিল| খুব সাবধানতাসহ সে আমার বিধিগুলি পালন করেছে তাই সে বাঁচবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার বলছ, “সেই ছেলে কেন বাবার অপরাধ বহন করে না?” সেই ছেলে তো ন্যায় ও ধার্মিকতার আচরণ করেছে এবং আমার বিধি সব রক্ষা করেছে, সে সব পালন করেছে; সে অবশ্য বাঁচবে।