Ezekiel 18:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘পূর্বপুরুষেরা টক আঙ্গুর ফল খায়, তাই সন্তানদের দাঁত টকে যায়,’ এই যে প্রবাদ তোমরা ইসরাইল-দেশের বিষয়ে বল, এতে তোমাদের অভিপ্রায় কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েল দেশ সম্বন্ধে প্রচলিত প্রবাদটি উদ্ধৃত করার দ্বারা লোকেরা কী অর্থ প্রকাশ করে: “ ‘বাবারা টক আঙুর খেয়েছিলেন, আর সন্তানদের দাঁত টকে গেছে’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘পিতৃপুরুষেরা অম্ল দ্রাক্ষাফল খায়, তাই সন্তানদের দাঁত টকিয়া যায়,’ এই যে প্রবাদ তোমরা ইস্রায়েল-দেশের বিষয়ে বল, ইহাতে তোমাদের অভিপ্রায় কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘পিতৃপুরুষেরা অম্লদ্রাক্ষাফল খায়, তাই সন্তানদের দাঁত টকিয়া যায়,’ এই যে প্রবাদ তোমরা ইস্রায়েল-দেশের বিষয়ে বল, ইহাতে তোমাদের অভিপ্রায় কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েল দেশে তোমরা এই যে চলতি কথাটা বল তার মানে কি, ‘বাবারা টক আংগুর খেয়েছে কিন্তু সন্তানদের দাঁত টকে গেছে’?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইল দেশে তোমরা এই যে চলতি কথাটা বল তার মানে কি, ‘বাবারা টক আংগুর খেয়েছে কিন্তু সন্তানদের দাঁত টকে গেছে’?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাপ-মা খেয়েছে টক আঙুর আর দাঁত টকেছে ছেলে-মেয়ের। ইসরায়েল দেশের মানুষ প্রায়ই এই প্রবাদ ব্যবহার করে থাকে। কিন্তু কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা কেন ইস্রায়েল দেশটি সম্বন্ধে এই প্রবাদ বাক্য বল? তোমরা বলে থাক: ‘পিতামাতারা টক দ্রাক্ষা ফল খেয়েছিল? কিন্তু তার ফলে সন্তানদের দাঁত টকেছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“পূর্বপুরুষেরা টক আঙ্গুরফল খায়, তাই সন্তানদের দাঁত টকে যায়, এই যে প্রবাদ তোমার ইস্রায়েল-দেশের বিষয়ে বল, তোমার কি বলতে চাইছ?