Ezekiel 18:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, দুষ্ট লোক যদি নিজের করা সমস্ত গুনাহ্ থেকে ফেরে ও আমার বিধিগুলো পালন করে এবং ন্যায় ও সঠিক কাজ করে, তবে সে অবশ্য বাঁচবে; সে মারা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু যদি একজন দুষ্টলোক তার সব পাপ থেকে ফিরে আমার নিয়ম সকল পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে তবে সে নিশ্চয়ই বাঁচবে; সে মরবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু দুষ্ট লোক যদি আপনার কৃত সমস্ত পাপ হইতে ফিরে, ও আমার বিধি সকল পালন করে, এবং ন্যায় ও ধর্ম্মাচরণ করে, তবে সে অবশ্য বাঁচিবে; সে মরিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু দুষ্ট লোক যদি আপনার কৃত সমস্ত পাপ হইতে ফিরে, ও আমার বিধি সকল পালন করে, এবং ন্যায় ও ধর্মাচরণ করে, তবে সে অবশ্য বাঁচিবে; সে মরিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু যদি একজন দুষ্ট লোক তার সব পাপ থেকে ফিরে আমার সব নিয়ম-কানুন পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে তবে সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু যদি একজন দুষ্ট লোক তার সব গুনাহ্ থেকে ফিরে আমার সব নিয়ম-কানুন পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে তবে সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন অসৎ ব্যক্তি অসৎ কর্ম পরিহার করে, আমার অনুশাসন পালন করে এবং যা কিছু সৎ এবং ন্যায্য, তারই অনুশীলন করে, তাহলে তার মৃত্যু হবে না, সে অবশ্যই বাঁচবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন যদি কোন মন্দ লোক তার জীবন পরিবর্তন করে, তবে সে মরবে না, বরং বাঁচবে| সেই ব্যক্তি মন্দ কাজ থেকে বিরত হয়ে যত্ন সহকারে আমার বিধি পালন করা শুরু করে ন্যায়বান ও ভাল হয়ে উঠতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দুষ্ট লোক যদি নিজের করা সমস্ত পাপ থেকে ফেরে ও আমার নিয়ম সব পালন করে এবং ন্যায় ও ধার্মিকতার আচরণ করে, তবে সে অবশ্য বাঁচবে; সে মরবে না।