Ezekiel 18:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পূর্বকৃত কোন অধর্ম তার বলে স্মরণে আনা যাবে না; সে যে সঠিক কাজ করেছে, তাতে বাঁচবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সকল অপরাধ সে আগে করেছে তার কোনটাই মনে রাখা হবে না। তার ধার্মিক আচরণের জন্য, সে বাঁচবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পূর্ব্বকৃত কোন অধর্ম্ম তাহার বলিয়া স্মরণে আনা যাইবে না; সে যে ধর্ম্মাচরণ করিয়াছে, তাহাতে বাঁচিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পূর্বকৃত কোন অধর্ম তাহার বলিয়া স্মরণে আনা যাইবে না; সে যে ধর্মাচরণ করিয়াছে, তাহাতে বাঁচিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যে সব অন্যায় করেছে তা আমি আর মনে রাখব না। সে যে সব সৎ কাজ করেছে তার জন্যই সে বাঁচবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যে সব অন্যায় করেছে তা আমি আর মনে রাখব না। সে যে সব সৎ কাজ করেছে তার জন্যই সে বাঁচবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সমস্ত পাপ ক্ষমা করা হবে এবং সে জীবন লাভ করবে কারণ সে ন্যায্য কাজই করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে ক্ষেত্রে ঈশ্বর তার কৃত মন্দ কাজগুলি মনে রাখবেন না| কেবল তার উত্তমতা স্মরণে রাখবেন আর তাই সেই ব্যক্তি বাঁচবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার আগে করা সব অধর্ম্ম তার বলে মনে করবে না; সে যে ধার্মিকতার আচরণ করেছে, তাতে বাঁচবে।