Ezekiel 18:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ধার্মিক লোক যদি তার ধার্মিকতা থেকে ফিরে অন্যায় করে ও দুষ্টের কৃত সমস্ত ঘৃণার কাজ অনুসারে আচরণ করে, তবে সে কি বাঁচবে? তার কৃত কোন ধর্মকর্ম স্মরণে আনা যাবে না; সে যে বিশ্বাস ভঙ্গ করেছে ও যে গুনাহ্‌ করেছে, তাতেই তার মৃত্যু হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু যদি একজন ধার্মিক লোক নিজের ধার্মিকতা থেকে ফিরে পাপ করে এবং সেই একই ঘৃণ্য কাজ করে যা দুষ্টলোক করে, তবে সে কি বাঁচবে? তার সব ধার্মিকতার কাজ যা সে আগে করেছে তা মনে রাখা হবে না। কারণ তার অবিশ্বস্ততার জন্য সে দোষী এবং যে পাপ সে করেছে, তার জন্য সে মরবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ধার্ম্মিক লোক যদি আপন ধার্ম্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে, ও দুষ্টের কৃত সমস্ত ঘৃণার্হ ক্রিয়ানুরূপ আচরণ করে, তবে সে কি বাঁচিবে? তাহার কৃত কোন ধর্ম্মকর্ম্ম স্মরণে আনা যাইবে না; সে যে সত্য লঙ্ঘন করিয়াছে ও যে পাপ করিয়াছে, তাহাতেই মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ধার্মিক লোক যদি আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে, ও দুষ্টের কৃত সমস্ত ঘৃণার্হ ক্রিয়ানুরূপ আচরণ করে, তবে সে কি বাঁচিবে? তাহার কৃত কোন ধর্মকর্ম স্মরণে আনা যাইবে না; সে যে সত্যলঙ্ঘন করিয়াছে ও যে পাপ করিয়াছে, তাহাতেই মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু যদি একজন সৎ লোক তার সততা থেকে ফিরে পাপ করে এবং দুষ্ট লোকের মত জঘন্য কাজ করে তবে সে কি বাঁচবে? তার কোন সৎ কাজই তখন আমি মনে করব না। তার অবিশ্বস্ততা ও পাপের জন্যই সে মরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু যদি একজন সৎ লোক তার সততা থেকে ফিরে গুনাহ্‌ করে এবং দুষ্ট লোকের মত জঘন্য কাজ করে তবে সে কি বাঁচবে? তার কোন সৎ কাজই তখন আমি মনে করব না। তার বেঈমানী ও গুনাহের জন্যই সে মরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি একজন সৎব্যক্তি সৎকর্ম পরিহার করে মন্দ ও জঘন্য অনাচারে লিপ্ত হয়, সে কি জীবনলাভ করবে? না। তার কোন সৎকর্মই এক্ষেত্রে বিবেচনা করা হবে না। তার অবিশ্বস্ততা ও পাপের ফল সে পাবেই তার মৃত্যু হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যদি কোন ভাল লোক ভাল হওয়া থেকে বিরত হয়ে দুষ্টলোকের মত আচরণ করে, অন্যায় করে, নানা ঘৃণিত কাজ করে তাহলে সে কি বাঁচবে? সে ক্ষেত্রে ঈশ্বর তার পূর্বের সৎ‌কাজগুলি স্মরণে আনবেন না| সে যে সত্য লঙঘন ও পাপ করেছে তার জন্যেই মারা যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ধার্মিক লোক যদি নিজের ধার্ম্মিকতা থেকে ফিরে অন্যায় করে ও দুষ্টের করা সমস্ত ঘৃণ্য কাজের মতো আচরণ করে, তবে সে কি বাঁচবে? তার করা কোনো ধার্ম্মিকতা মনে করা যাবে না; সে যে সত্য লঙ্ঘন করেছে ও যে পাপ করেছে, তাতেই মরবে।