Ezekiel 18:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা বলছো, ‘প্রভুর পথ সরল নয়’। হে ইসরাইল-কুল, একবার শোন; আমার পথ কি সরল নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবুও তোমরা বলছ, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েল কুল, শোনো, আমার পথ কি অন্যায়ের? তোমাদের পথ কি অন্যায়ের না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা বলিতেছ, ‘প্রভুর পথ সরল নয়’। হে ইস্রায়েল-কুল, এক বার শুন; আমার পথ কি সরল নয়? তোমাদের পথ কি অসরল নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা বলিতেছ, ‘প্রভুর পথ সরল নয়’। হে ইস্রায়েল-কুল, একবার শুন; আমার পথ কি সরল নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তবুও তোমরা বলছ, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েলীয়েরা, শোন। আমার পথ কি অন্যায়ের পথ? না, বরং তোমাদের পথই অন্যায়ের পথ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তবুও তোমরা বলছ, ‘মাবুদের পথ ঠিক নয়।’ হে বনি-ইসরাইলরা, শোন। আমার পথ কি অন্যায়ের পথ? না, বরং তোমাদের পথই অন্যায়ের পথ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা বল, ‘প্রভু পরমেশ্বর যা করছেন তা ন্যায্যা নয়’। হে ইসরায়েলীবৃন্দ, শোন আমার কথা, তোমরা কি ভাব আমার কর্মপন্থা সঠিক নয়? আমি বলি তোমরাই বরং ন্যায়ের পথে চল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “তোমরা যে বলে থাক, ‘প্রভু আমার সদাপ্রভু ন্যায়বান নন!’ কিন্তু হে ইস্রায়েল পরিবার শোন: আমিই ন্যায়বান, তোমরাই তারা যারা ন্যায়বান নও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার বলছ, ‘প্রভুর পথ অনুকূল নয়।’ হে ইস্রায়েল-কুল, এক বার শোনো; আমার পথ কি অসম না? তোমাদের পথ কি অসম না?