Ezekiel 18:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের পথ কি অসরল নয়? ধার্মিক লোক যখন তার ধার্মিকতা থেকে ফিরে অন্যায় করে ও তাতে মারা যায়, তখন নিজের কৃত অন্যায়েই মারা যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি একজন ধার্মিক লোক নিজের ধার্মিকতা থেকে ফিরে পাপ করে, সে তার জন্য মরবে; কারণ যে পাপ সে করেছে, সে মরবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিক লোক যখন আপন ধার্ম্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে ও তাহাতে মরে, তখন আপনার কৃত অন্যায়েই মরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পথ কি অসরল নয়? ধার্মিক লোক যখন আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে ও তাহাতে মরে, তখন আপনার কৃত অন্যায়েই মরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি একজন সৎ লোক তার সততা থেকে ফিরে পাপ করে আর মরে, তবে সে তার পাপের দরুনই মরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি একজন সৎ লোক তার সততা থেকে ফিরে গুনাহ্ করে আর মরে, তবে সে তার গুনাহের দরুনই মরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন কোন ধর্মনিষ্ঠ ব্যক্তি ন্যায্য কাজে বিরত হয় এবং অন্যায় কাজে লিপ্ত হয়, তখন তার মৃত্যু হয়। তার দুষ্কর্ম তার মৃত্যু ডেকে আনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ভাল লোক পরিবর্তিত হয়ে দুষ্ট হয়ে ওঠে, তবে সে তার মন্দ কাজের জন্য অবশ্যই মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিক লোক যখন নিজের ধার্ম্মিকতা থেকে ফিরে অন্যায় করে তাতে মরে, তখন নিজের করা অন্যায়েই মরে।