Ezekiel 18:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বিবেচনা করে নিজের কৃত সমস্ত অধর্ম থেকে ফিরল, এজন্য সে অবশ্য বাঁচবে; সে মরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু সে তার অপরাধের বিষয় বিবেচনা করে তার থেকে ফিরেছে, সে নিশ্চয়ই বাঁচবে; সে মরবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে বিবেচনা করিয়া আপনার কৃত সমস্ত অধর্ম্ম হইতে ফিরিল, এই জন্য সে অবশ্য বাঁচিবে; সে মরিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বিবেচনা করিয়া আপনার কৃত সমস্ত অধর্ম হইতে ফিরিল, এই জন্য সে অবশ্য বাঁচিবে; সে মরিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার অন্যায়ের কথা চিন্তা করে তা থেকে ফিরেছে বলে সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার অন্যায়ের কথা চিন্তা করে তা থেকে ফিরেছে বলে সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যে কী করছে, সে যখন তা বুঝতে পারে এবং পাপাচরণ পরিত্যাগ করে, তখন সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তি নিজের মন্দতা দেখে বুঝে আমার কাছে ফিরে এসেছিল| সে অতীতে যে সব মন্দ কাজ করত তা আর করে না, তাই সে বাঁচবে, মরবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বিবেচনা করে নিজের করা সমস্ত অধর্ম্ম থেকে ফিরল, এই জন্য সে অবশ্য বাঁচবে; সে মরবে না।