Ezekiel 18:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইসরাইল-কুল বলছে, প্রভুর পথ সরল নয়। হে ইসরাইল-কুল, আমার পথ কি সরল নয়? তোমাদের পথ কি অসরল নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথচ ইস্রায়েল কুল বলছে, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েল কুল, আমার পথ কি সঠিক নয়? তোমাদের পথ কি অন্যায়ের নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইস্রায়েল-কুল বলিতেছে, প্রভুর পথ সরল নয়। হে ইস্রায়েল-কুল, আমার পথ কি সরল নয়? তোমাদের পথ কি অসরল নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইস্রায়েল-কুল বলিতেছে, প্রভুর পথ সরল নয়। হে ইস্রায়েল-কুল, আমার পথ কি সরল নয়? তোমাদের পথ কি অসরল নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তোমরা বলছ, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েলীয়েরা, আমার পথ কি অন্যায়ের? অন্যায়ের পথ তো তোমাদেরই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তোমরা বলছ, ‘মাবুদের পথ ঠিক নয়।’ হে বনি-ইসরাইলরা, আমার পথ কি অন্যায়ের? অন্যায়ের পথ তো তোমাদেরই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তবুও তোমরা, ইসরায়েলীরা বল যে, ‘প্রভু পরমেশ্বর যা করছেন, তা ন্যায্য নয়’। তোমরা কি ভাব, ন্যায়ের পথে আমি চলি না? তোমরাই বরং সঠিক পথে চল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা বলে, “এটা ঠিক নয়! প্রভু আমাদের সদাপ্রভু ন্যায়বিচার করছেন না|” ঈশ্বর বলেন, “আমিই ন্যায়বান! তোমরাই ন্যায়বিচার করছ না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ইস্রায়েল-কুল, বলছে, ‘প্রভুর পথ অনুকূল নয়।’ হে ইস্রায়েল-কুল, আমার পথ কি অনুকূল নয়? তোমাদের পথ কি অসম নয়?