Ezekiel 18:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম ইসরাইলের মধ্যে তোমাদের এই প্রবাদের ব্যবহার আর করতে হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার জীবনের দিব্য, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই প্রবাদ ইস্রায়েলে আর বলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য ইস্রায়েলের মধ্যে তোমাদের এই প্রবাদের ব্যবহার আর করিতে হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, ইস্রায়েলের মধ্যে তোমাদের এই প্রবাদের ব্যবহার আর করিতে হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার জীবনের দিব্য যে, ইস্রায়েলে আর এই চলতি কথাটা বলা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার জীবনের কসম যে, ইসরাইল দেশে আর এই চলতি কথাটা বলা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, এই প্রবাদ ইসরায়েল দেশে আর কেউ ব্যবহার করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমার জীবনের দিব্য যে ইস্রায়েলের লোকরা আর এই প্রবাদ বাক্যকে সত্য বলে মানবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন আমি জীবন্ত” প্রভু সদাপ্রভু বলেন “ইস্রায়েলের মধ্যে তোমাদের এই প্রবাদের ব্যবহার আর করতে হবে না।