Ezekiel 18:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব হে ইসরাইল-কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার ব্যবহার অনুসারে তোমাদের বিচার করবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন। তোমরা ফের, নিজেদের কৃত সমস্ত অধর্ম থেকে মন ফিরাও, তা না হলে তোমাদের অপরাধ তোমাদের ধ্বংস করে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, হে ইস্রায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার-ব্যবহার অনুসারে বিচার করব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। মন ফেরাও! তোমাদের অপরাধ থেকে ফেরো; তাহলে পাপ তোমাদের পতনের কারণ হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার ব্যবহার অনুসারে তোমাদের বিচার করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। তোমরা ফির, আপনাদের কৃত সমস্ত অধর্ম্ম হইতে মন ফিরাও, তাহাতে তাহা তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার-ব্যবহার অনুসারে তোমাদের বিচার করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। তোমরা ফির, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও, তাহাতে তাহা তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য হে ইস্রায়েলীয়েরা, আমি তোমাদের প্রত্যেকের আচার-ব্যবহার অনুসারে বিচার করব। তোমরা ফেরো, তোমাদের সমস্ত অন্যায় কাজ থেকে মন ফিরাও; তাহলে পাপের জন্য তোমরা ধ্বংস হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য হে বনি-ইসরাইলরা, আমি তোমাদের প্রত্যেকের আচার-ব্যবহার অনুসারে বিচার করব। তোমরা ফেরো, তোমাদের সমস্ত অন্যায় কাজ থেকে তওবা কর; তাহলে গুনাহের জন্য তোমরা ধ্বংস হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমি সর্বাধিপতি প্রভু, তোমাদের বলছি যে, আমি তোমদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করব। অতএব যে পাপাচরণ তোমরা করছ, তা বর্জন কর। তোমাদের পাপকে তোমাদের সর্বনাশ ডেকে আনতে দিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ইস্রায়েল পরিবার, আমি প্রত্যেক ব্যক্তিকে তার কর্মানুসারে বিচার করব| প্রভু আমার সদাপ্রভু বলেন, “তাই আমার কাছে ফিরে এস, মন্দ কাজ আর কর না! ঐসব ভয়ঙ্কর মূর্ত্তি যেন তোমাদের পাপে না ফেলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের প্রত্যেকের ব্যবহার অনুসারে তোমাদের বিচার করব,” এটা প্রভু সদাপ্রভু বলেন। “তোমার ফের, নিজেদের করা সমস্ত অধর্ম্ম থেকে মন ফেরাও, তাতে তা তোমাদের অপরাধজনক বিঘ্ন হবে না।