Ezekiel 18:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজেদের করা সমস্ত অধর্ম নিজেদের থেকে দূরে ফেলে দাও এবং নিজেদের জন্য নতুন হৃদয় ও নতুন রূহ্‌ প্রস্তুত কর; কেননা, হে ইসরাইল-কুল, তোমরা কেন মরবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর করো এবং তোমাদের অন্তর ও মন নতুন করে গড়ে তোলো। হে ইস্রায়েল কুল, তুমি কেন মরবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের কৃত সমস্ত অধর্ম্ম আপনাদের হইতে দূরে ফেলিয়া দেও, এবং আপনাদের জন্য নূতন হৃদয় ও নূতন আত্মা প্রস্তুত কর; কেননা, হে ইস্রায়েল-কুল, তোমরা কেন মরিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের কৃত সমস্ত অধর্ম আপনাদের হইতে দূরে ফেলিয়া দেও, এবং আপনাদের জন্য নূতন হৃদয় ও নূতন আত্মা প্রস্তুত কর; কেননা, হে ইস্রায়েল-কুল, তোমরা কেন মরিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর কর এবং তোমাদের অন্তর ও মন নতুন করে গড়ে তোল। কেন তোমরা মরবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর কর এবং তোমাদের দিল ও মন নতুন করে গড়ে তোল। কেন তোমরা মরবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত অন্যায় পরিত্যাগ কর। নতুনভাবে সঞ্জীবিত কর তোমাদের হৃদয় মন। হে ইসরায়েলীবৃন্দ, কেন তোমরা মরবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যে সব মন্দ জিনিষ করেছ তা ছুঁড়ে ফেলে দাও| তোমাদের হৃদয় ও আত্মার পরিবর্তন কর| হে ইস্রায়েলবাসীরা, কেন তোমরা নিজেদের মৃত্যু ডেকে আনবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নিজেদের করা সমস্ত অধর্ম্ম নিজেদের থেকে দূরে ফেলে দাও এবং নিজেদের জন্য নতুন হৃদয় ও নতুন আত্মা তৈরী কর; কারণ, হে ইস্রায়েল কুল, তোমার কেন মরবে?