Ezekiel 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পর্বতের উপরে ভোজন না করে, ইসরাইল-কুলের মূর্তিগুলোর প্রতি দৃষ্টিপাত না করে, নিজের প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট না করে ও ঋতুমতী স্ত্রীর কাছেও না যায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে পাহাড়ের উপরের কোনো পূজার স্থানে খাওয়াদাওয়া করে না কিংবা ইস্রায়েলীদের কোনো প্রতিমার পূজা করে না। সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না কিংবা ঋতুমতী স্ত্রীলোকের সঙ্গে মিলিত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর্ব্বতের উপরে ভোজন করে নাই, ইস্রায়েল-কুলের পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করে নাই, আপন প্রতিবাসীর স্ত্রীকে ভ্রষ্ট করে নাই, ও ঋতুমতী স্ত্রীর নিকটেও যায় নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর্বতের উপরে ভোজন করে নাই, ইস্রায়েল-কুলের পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করে নাই, আপন প্রতিবাসীর স্ত্রীকে ভ্রষ্ট করে নাই, ও ঋতুমতী স্ত্রীর নিকটেও যায় নই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে পাহাড়ের উপরের কোন পূজার স্থানে খাওয়া-দাওয়া করে না, কিম্বা ইস্রায়েলীয়দের কোন প্রতিমার পূজা করে না। সে প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে না, কিম্বা মাসিক হচ্ছে এমন স্ত্রীলোকের সংগে মিলিত হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পাহাড়ের উপরের কোন পূজার স্থানে খাওয়া-দাওয়া করে না, কিংবা বনি-ইসরাইলদের কোন মূর্তির পূজা করে না। সে প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে না, কিংবা মাসিক হচ্ছে এমন স্ত্রীলোকের সংগে সহবাস করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে কখনও ইসরায়েলীদের পূজিত মূর্তির আরাধনা করেনা অথবা নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির মাংস গ্রহণ করেনা। প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করেনা অথবা রজঃস্বলা নারীকে স্পর্শ করে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিমাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত খাদ্যের ভাগ পাবার জন্য সে পর্বতে যায় না| ইস্রায়েলের নোংরা মূর্ত্তিগুলোর কাছে সে প্রার্থনা করে না| প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে সে ব্যভিচার করে না| মাসিকের সময় সে তার স্ত্রীর সঙ্গে যৌন কাজে লিপ্ত হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর্বতের ওপরে খায়নি, ইস্রায়েল কুলের মূর্তিদের দিকে তার চোখ তুলে নি, নিজের প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে নি, একজন মহিলার মাসিক দিনের ও যায়নি