Ezekiel 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুদের লোভে ঋণ না দেয়, কোন সুদ না নেয়, অন্যায় থেকে নিজের হাত বিরত রাখে, মানুষের মধ্যে যথার্থ বিচার করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সুদে টাকা ধার দেয় না কিংবা বাড়তি সুদ নেয় না। সে অন্যায় করা থেকে হাত সরিয়ে রাখে ও লোকদের মধ্যে ন্যায়ভাবে বিচার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিছু বৃদ্ধি লয় নাই, অন্যায় হইতে আপন হস্ত ফিরাইয়াছে, মনুষ্যদের মধ্যে যথার্থ বিচার করিয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুদের লোভে ঋণ দেয় নাই, কিছু বৃদ্ধি লয় নাই, অন্যায় হইতে আপন হস্ত ফিরাইয়াছে, মনুষ্যদের মধ্যে যথার্থ বিচার করিয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে সুদে টাকা ধার দেয় না কিম্বা বাড়তি সুদ নেয় না। সে অন্যায় করা থেকে হাত সরিয়ে রাখে ও লোকদের মধ্যে ন্যায়ভাবে বিচার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে সুদে টাকা ধার দেয় না কিংবা বাড়তি সুদ নেয় না। সে অন্যায় করা থেকে হাত সরিয়ে রাখে ও লোকদের মধ্যে ন্যায়ভাবে বিচার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্কর্ম করে না। সে বিনা সুদে ঋণে দেয়। কলহ-বিবাদে সে সুপরামর্শ দিয়ে সমাধনের পথ দেখিয়ে দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে কাউকে টাকা ধার দিলে সুদ নেয় না| সেই সৎ লোক খল হতে অস্বীকার করে| প্রতিটি ব্যক্তির সঙ্গে সে ন্যায্য আচরণ করে| ন্যায্যভাবে ঝগড়াঝাঁটি মিটিয়ে দেবার জন্য লোকে তার উপর নির্ভর করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঋণের জন্য কোনো সুদ ধার্য করে নি, অতিরিক্ত লাভ নেয়নি, তিনি ন্যায়বিচার বহন করেন এবং মানুষের মধ্যে বিশ্বস্ততা স্থাপন করেন