Ezekiel 18:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বিধিপথে চলে এবং সত্য আচরণের উদ্দেশে আমার অনুশাসনগুলো পালন করে, তবে সেই ব্যক্তি ধার্মিক; সে অবশ্য বাঁচবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে আমার নিয়মকানুন মেনে চলে ও বিশ্বস্তভাবে আমার বিধান পালন করে। সেই লোক ধার্মিক; সে নিশ্চয় বাঁচবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার বিধিপথে গমন করিয়াছে, এবং সত্য আচরণের উদ্দেশে আমার শাসনকলাপ পালন করিয়াছে, তবে সেই ব্যক্তি ধার্ম্মিক; সে অবশ্য বাঁচিবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার বিধিপথে গমন করিয়াছে, এবং সত্য আচরণের উদ্দেশে আমার শাসনকলাপ পালন করিয়াছে, তবে সেই ব্যক্তি ধার্মিক; সে অবশ্য বাঁচিবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে আমার নিয়ম-কানুন মত চলে এবং বিশ্বস্তভাবে আমার আইন-কানুন পালন করে। এই লোক সত্যিই সৎ; সে নিশ্চয়ই বাঁচবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে আমার নিয়ম-কানুন মত চলে এবং বিশ্বস্তভাবে আমার শরীয়ত পালন করে। এই লোক সত্যিই সৎ; সে নিশ্চয়ই বাঁচবে। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইরকম লোকই আমার আদেশ পালন করে এবং আমার অনুশাসন মেনে চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে আমার বিধিগুলি পালন করে| আমার সিদ্ধান্তগুলি সে চিন্তা করবে এবং ন্যায্য ও নির্ভরযোগ্য হতে শিক্ষা করবে| সে সৎ‌ লোক, তাই সে বাঁচবে|” প্রভু, আমার সদাপ্রভু এইগুলো বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার নিয়মে চলেছে এবং সত্য আচরণের উদ্দেশ্যে আমার শাসনকলাপ পালন করেছে, তবে সেই ব্যক্তি ধার্মিক; সে বাঁচবে!” এটা প্রভু সদাপ্রভু বলেন।