Ezekiel 19:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার রক্তে তোমার মা পানির ধারে লাগানো আঙ্গুরলতার মত ছিল, সে অনেক পানি পেয়ে ফলবান হয়ে উঠলো ও শাখা-প্রশাখায় পূর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার দ্রাক্ষাক্ষেত্রে তোমার মা জলের ধারে লাগানো একটি দ্রাক্ষালতার মতো ছিল, প্রচুর জল পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার রক্তে তোমার মাতা জলরাশির নিকটে রোপিত দ্রাক্ষালতাস্বরূপ ছিল, সে অনেক জল প্রযুক্ত ফলবান ও শাখায় পূর্ণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার রক্তে তোমার মাতা জলরাশির নিকটে রোপিত দ্রাক্ষালতাস্বরূপ ছিল, সে অনেক জল প্রযুক্ত ফলবান ও শাখায় পূর্ণ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তোমার মা জলের ধারে লাগানো একটা আংগুর গাছের মত; প্রচুর জল পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তোমার মা পানির ধারে লাগানো একটা আংগুর গাছের মত; প্রচুর পানি পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার জননী ছিলেন ঝরণার ধারে রোপিত এক দ্রাক্ষালতার মত, প্রচুর জল ছিল সেখানে। তাই সেই দ্রাক্ষালতা ছেয়ে থাকত পাতায় পাতায়, অজস্র ফলসম্ভারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তোমার মা একটি দ্রাক্ষালতার মতো, যা জলের কাছে রোপিত| তার কাছে ছিল অনেক জল| তাই সে অনেক সবল দ্রাক্ষালতা জন্মাতে পেরেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার রক্তে তোমার মা জলের পাশে রোপিত আঙ্গুরলতার মতো ছিল। সে প্রচুর জলের কারণে ফলবান ও ডালে পূর্ণ হল।