Ezekiel 19:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার শাখাদণ্ড দৃঢ় ও শাসনকর্তাদের রাজদণ্ড হবার যোগ্য হল; সে দীর্ঘতায় মেঘ স্পর্শ করে এবং উচ্চতায় ও প্রচুর ডালপালায় দৃষ্টি আকর্ষণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ডালগুলি ছিল শক্ত শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত। সে খুব উঁচু এবং ডালপালায় ভরা সেইজন্য তাকে সুস্পষ্টভাবে দেখা যায় তার বহু শাখার জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার শাখাদণ্ড দৃঢ় ও কর্ত্তৃত্বকারীদের রাজদণ্ড হইবার যোগ্য হইল; সে দীর্ঘতায় মেঘস্পর্শী, এবং উচ্চতায় ও শাখাবাহুল্যে বিরাজমান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার শাখাদণ্ড দৃঢ় ও কর্তৃত্বকারীদের রাজদণ্ড হইবার যোগ্য হইল; সে দীর্ঘতায় মেঘস্পর্শী, এবং উচ্চতায় ও শাখাবাহুল্যে বিরাজমান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ডালগুলো ছিল শক্ত, শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত। সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো; সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ডালগুলো ছিল শক্ত, শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত। সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো; সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার শাখাগুলি ছিল শক্ত, মজবুত, রাজদণ্ড হওয়ার উপযুক্ত। দ্রাক্ষালতাটি বাড়তে বাড়তে মেঘচুম্বী হল সকলে দেখল পত্রাচ্ছাদিত দীর্ঘতম সেই লতাটিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে বড় বড় শাখাসমূহ জন্মালো| তারা ছিল চলার ছড়ির মত শক্ত| তারা ছিল রাজদণ্ডের মত| দ্রাক্ষালতা ক্রমেই বেড়ে উঠতে লাগল| তার অনেক শাখা-প্রশাখা ছিল এবং তারা মেঘ পর্যন্ত পৌঁছে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে শাসকদের রাজদন্ডের জন্য শক্ত ডাল হয়েছিল এবং তার উচ্চতা ঘন ঝোপঝাড়ের মধ্যে উচ্চ হয়েছিল।